• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বাড়ি ফেরার পথে বজ্রপাতে মাদরাসা ছাত্রের মৃত্যু

প্রকাশ: শনিবার, ১২ আগস্ট, ২০২৩ ২:৩৮
আপডেট: শনিবার, ১২ আগস্ট, ২০২৩ ২:৩৮

966685 10

বাড়ি ফেরার পথে বজ্রপাতে মাদরাসা ছাত্রের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে বজ্রপাতে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত মো. নিহাজ উদ্দিন (১৪) উপজেলার হাতিয়া পৌরসভার ৭ নং ওয়ার্ডের তোতারগো বাড়ির মো. দিদার উদ্দিনের ছেলে।

শনিবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার হাতিয়া পৌরসভার আহমদ মিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, নিহত নিহাজ স্থানীয় আহমদ মিয়া বাজার নূরানী হেফজ মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ছিল। শনিবার সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। সকাল ৯টার দিকে মাদরাসা ছুটি হওয়ার পর মাদরাসা থেকে বাড়িতে যাওয়ার পথে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায় নিহাজ।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনার পরপরই মরদেহ নিহতের স্বজনেরা বাড়ি নিয়ে যায়।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com