• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মাদারীপুরে চাঁদাবাজদের ধরতে রেজিস্ট্রার অফিসে তালা, সংসদ সদস্যের অভিযান

প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬ ৯:৪৩
আপডেট: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬ ৯:৪৩

96000365

মাদারীপুরে চাঁদাবাজদের ধরতে রেজিস্ট্রার অফিসে তালা, সংসদ সদস্যের অভিযান

মাদারীপুর প্রতিনিধি
ছবি: সংগৃহীত
দালাল ও চাঁদাবাজদের ধরতে অফিসের গেটে তালা মেরে মাদারীপুর রেজিস্ট্রার অফিসে অভিযান চালিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির সদস্যসচিব জাহান্দার আলী মিয়া।

সোমবার (৬ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত মাদারীপুর-২ আসনের সংসদরে নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব, জেলা রেজিস্ট্রার আমির হামজাসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দুর্নীতিমুক্ত অফিস ও সমাজ গঠনে কঠোর হুঁশিয়ারির অংশ হিসেবে নিয়মিত বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানে অভিযান চালানোর ঘোষণা দেন। এরই অংশ হিসেবে সকালে হঠাৎ এ অভিযান চালান সংসদ সদস্য। এ সময় তিনি দলিল লেখক ও জমির দাতা-গ্রহীতাদের সঙ্গে কথা বলেন। ৪৭ জন দলিল লেখক ও তাদের একজন করে সহকারীর তালিকা ও কাগজপত্র জমা দেওয়ার আহ্বান জানান।

অভিযান শেষে সাংবাদিকদের কাছে সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেন, তারুণ্যের অহংকার প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে দুর্নীতিমুক্ত করতে কাজ শুরু করেছেন। দুর্নীতি, মাদক, চাঁদাবাজি, ঘুষ, কিশোর গ্যাং ও ভূমি দস্যুতা প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। গত ১৭ বছর বিভিন্ন অফিস থেকে চাঁদাবাজি করে আসছে মস্তানরা। আজকের অভিযানে চাঁদাবাজির সত্যতা পাওয়া গেছে। দুপুর ২টা থেকে ৩টার দিকে এই অফিসে চাঁদা তোলা হয়। আজ সবাইকে সতর্ক করা হয়েছে। আগামীতে চাঁদাবাজির সঙ্গে যারা জড়িত থাকবে, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com