নওগাঁ প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখার উদ্যোগে রুকন সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ইসলামী সমাজকল্যাণ পরিষদ প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল হকের সভাপতিত্বে ও সেক্রেটারি মাস্টার মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী অঞ্চলের সহকারী আঞ্চলিক পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নওগাঁ জেলা আমীর খন্দকার আব্দুর রাকিব, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আ.স.ম. সায়েম, সহকারী সেক্রেটারি মারুফ হোসেন ও নাজমুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোস্তফা আল আমিন এবং জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশিদ, উপজেলা জামায়াতের নায়েবে আমির ড. খোরশেদুল আলম, সহকারী সেক্রেটারি ইলিয়াস খান, মাস্টার রফিকুল ইসলাম, যুব বিভাগ সভাপতি আব্দুল মালেক, ৪ নং মান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাঃ তোফাজ্জল হোসেন, ৯ নং তেতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেসুর রহমান কামরুল, বায়তুলমাল সম্পাদক মোয়াজ্জেম হোসেন, অফিস সম্পাদক মাওলানা আয়নাল হক প্রমুখ।
বক্তারা সংগঠনের আদর্শ ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করার পাশাপাশি সমাজের কল্যাণমূলক কাজে রুকনদের আরও সক্রিয় ভূমিকা পালন এবং নতুন রুকন তৈরির আহ্বান জানান। সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত রুকনরা অংশগ্রহণ করেন।













