• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মুন্সীগঞ্জে পরিবেশ আইন অমান্য করায় ৮ হিমাগারকে ১৬ লাখ জরিমানা

প্রকাশ: রবিবার, ২৩ মার্চ, ২০২৫ ১:১৭
আপডেট: রবিবার, ২৩ মার্চ, ২০২৫ ১:১৭

96588969

মুন্সীগঞ্জে পরিবেশ আইন অমান্য করায় ৮ হিমাগারকে ১৬ লাখ জরিমানা

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে পরিবেশের ছাড়পত্র ব্যতীত হিমাগার পরিচালনা করায় ৮ হিমাগারকে ১৬ লাখ টাকা জরিমানা করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আওতাধীন পরিবেশের স্পেশাল ম্যাজিস্ট্রেট ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম।

শনিবার (২২ মার্চ) দুপুর ২ টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত সদর ও টঙ্গীবাড়ি উপজেলার বিভিন্ন হিমাগারে অভিযান চালান পরিবেশের স্পেশাল পরিচালিত মোবাইল কোর্ট।

এসময় পরিবেশের ছাড়পত্র না থাকায় সদর উপজেলার মুক্তারপুর অবস্থিত এলাইড কোল্ড ষ্টোরেজ ম্যানেজার আতাউল, একই এলাকায় অবস্থিত বিভারভিউ কোল্ড স্টোরেজ ম্যানেজার রেজাউল করিম, টঙ্গীবাড়ি উপজেলার বেতকা বাজারের এ্যাকো ইন্ডাস্ট্রিজ এন্ড কোল্ড স্টোরেজ ম্যানেজার রাকিবুল হাসান দৌলত, একই এলাকার আরাকান ইন্ডাস্ট্রিজ লি. বেতকা কোল্ড ষ্টোরেজ ম্যানেজার জি.এম জাকারিয়া, উপজেলার বিন্দুসার সলিমাবাদ এলাকায় অবস্থিত পপুলার ফুড এন্ড এলাইড ইন্ডাস্ট্রিজ ম্যানেজার মীর আনোয়ার হোসেন, মুক্তারপুর অবস্থিত বিক্রমপুর মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ ম্যানেজার আব্দুর রসিদ শেখ, আব্দুল্লাহপুর সলিমাবাদ এলাকার রামিশা কোল্ড স্টোরেজ লিমিটেড ম্যানেজার ইমরান হাসান নাদিম, মিরেশ্বরাই এলাকার নিপ্পন আইস এন্ড স্টোরেজ ম্যানেজার মনোরঞ্জন সাহা প্রত্যেককে ২ লাখ টাকা করে ৮ হিমাগারকে ১৬ লাখ টাকা জরিমানা করা হয়।

এতে ৫ টি হিমাগারের ম্যানেজার ১০ লাখ টাকা পরিশোধ করলেও এলাইড কোল্ড স্টোরেজ ম্যানেজার আতাউল, রিভারভিউ কোল্ড স্টোরেজ ম্যানেজার রেজাউল করিম, এ্যাকো ইন্ডাস্ট্রিজ এন্ড কোল্ড স্টোরেজ ম্যানেজার রাকিবুল হাসান দৌলত জরিমানার টাকা পরিশোধ না করায় তাদের প্রত্যেকের বিরুদ্ধে ৪০ দিনের সাজা পরোয়ানা জারির নির্দেশ দেন পরিবেশের মোবাইল কোর্ট পরিচালিত স্পেশাল ম্যাজিস্ট্রেট।

অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মো. সানোয়ার হোসেন এবং মুন্সীগঞ্জ পুলিশের একটি বিশেষ টিম। বিষয়টি নিশ্চিত করে পরিবেশের (ভারপ্রাপ্ত) বেঞ্চ সহকারী মো. জাকির হোসেন জানান, আজ মুন্সীগঞ্জ সদর ও টঙ্গীবাড়ি উপজেলার বিভিন্ন হিমাগারে পরিবেশের স্পেশাল পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে ৮ টি হিমাগারকে ১৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এতে ৫ টি হিমাগারের টাকা পরিশোধ করলে ও ৩ টি হিমাগারের মালিক উপস্থিত না থাকায় তাদের প্রত্যেকের বিরুদ্ধে ৪০ দিনের করে সাজা পরোয়ানা জারির নির্দেশ দিয়েছে পরিবেশের স্পেশাল মোবাইল কোর্ট পরিচালিত বিচারক।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com