• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

যৌতুক না দেওয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেফতার

প্রকাশ: রবিবার, ৮ অক্টোবর, ২০২৩ ৩:৩৯
আপডেট: রবিবার, ৮ অক্টোবর, ২০২৩ ৩:৩৯

38FE365F BE43 4214 8098 42BCAB7C4739

যৌতুক না দেওয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সোনাইমুড়ীতে দাবিকৃত যৌতুক না দেওয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রী রহিমা আক্তার সুমিকে শ্বাসরোধ করে হত্যার পর শৌচাগারে ফেলে পালিয়ে যায় স্বামী মো. আবু ইউসুফ। আসামিকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমন তথ্য দিয়েছেন বলে দাবি করেন পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম।

রবিবার (৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় সোনাইমুড়ী থানায় সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। গতকাল শনিবার সাতক্ষীরা শহরের একটি আবাসিক হোটেল থেকে আসামি আবু ইউছুফকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর শনিবার দিবাগত রাতে তাকে নিয়ে সোনাইমুড়ী থানায় পৌঁছায় পুলিশ। গ্রেফতার আবু ইউছুফ কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীপুর গ্রামের মাওলানা আবু মুছার ছেলে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, আবু ইউছুফ একজন পেশাদার চোর। তিনি বিভিন্ন মসজিদে ঢুকে মুসল্লিদের মুঠোফোন চুরি করতেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে নোয়াখালীর চাটখিলের তরুণী সুমির সঙ্গে পরিচয় হয় ইউছুফের। পরিচয়ের একপর্যায়ে দুইজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত এপ্রিল মাসে বাড়িতে কাউকে কিছু না জানিয়ে সুমি পালিয়ে যায়। দুইদিন পর বাড়িতে ফোন করে জানান, তিনি কুমিল্লায় আছেন, ভালো আছেন। এরপর গত চার-পাঁচ আগে সুমি ইউছুফকে নিয়ে চাটখিলের গ্রামের বাড়িতে এলে দুই পরিবারের সম্মতিতে তাদের পুনরায় বিয়ে দেওয়া হয়।

ইউছুফের বরাত দিয়ে তিনি বলেন, গত মাসে ইউছুফ সোনাইমুড়ী পৌর শহরের দুশ্চিম পাড়া পৌরসভা এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। গত ১ অক্টোবর সকালে ইউছুফ বিদেশে যাওয়ার জন্য স্ত্রীকে বাবার বাড়ি থেকে এক লাখ টাকা যৌতুক এনে দিতে বলে। কিন্তু স্ত্রী টাকা দিতে অস্বীকার করেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তর্কবির্তক ও বাকবিতন্ডা শুরু হয়। একপর্যায়ে আবু ইউছুফ সুমিকে নাকে মুখে থাপ্পড় মারলে তার নাক মুখ দিয়ে প্রচন্ড রক্তক্ষরণ শুরু হয়। তখন তাদের মধ্যে বাকবিতণ্ডা আরও বেড়ে যায়। এ সময় ইউছুফ স্ত্রী কুলছুমের গলায় থাকা ওড়না পেছন দিয়ে পেচিয়ে ধরলে এক মিনিটের মধ্যেই তার মৃত্যু হয়।

পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, গ্রেফতার ইউছুফ জিজ্ঞাসাবাদে জানিয়েছেন স্ত্রী কুলছুমের মৃত্যুর পর তিনি ওই দিন মেঝেতে মরদেহ ফেলে বাসার দরজায় তালা ঝুলিয়ে ঢাকায় চলে যান। পরদিন তিনি পুনরায় ওই বাসায় আসেন এবং স্ত্রীর মরদেহকে টেনে হিঁছড়ে বাথরুমে নিয়ে লুকিয়ে রাখেন এবং বাথরুমের দরজা বন্ধ করে বাসায় তালা দিয়ে সাতক্ষীরা পালিয়ে যান।

তিনি আরও জানান, আসামি আবু ইউসুফ একজন পেশাদার চোর। বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিদের মোবাইল ফোন চুরি করা তার পেশা ও নেশা। তার হেফাজত থেকে নয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com