বগুড়া প্রতিনিধি
বগুড়ায় সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচজনের মৃত্যু। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ জন। এ ঘটনায় নিহতরা হলেন- অলোক, আতশী, নরেশ, রনজিতা এবং মোহাম্মদ আলী হাসপাতালে আরও এক অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে।
রোববার (৭ জুলাই) বিকেল ৫টায় শহরের সেউজগাড়ী আমতলী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। বাকিরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, শহরের সেউজগাড়ি জামতলা এলাকায় বৈদ্যুতিক তারের সঙ্গে রথযাত্রার গাড়ির উঁচু মাথা আটকে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই প্রাণ হারান তারা।
বগুড়ার পুলিশ সুপার (এসপি) সুদীপ চক্রবর্ত্তী গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।












