• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রায়ের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

প্রকাশ: বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩ ৮:২০
আপডেট: বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩ ৮:২০

96663696 6

রায়ের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

নিউজ ডেস্ক

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়েক তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে দুদকের মামলার রায়ের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বরিশাল জেলা ও মহানগর যুবদলসহ স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল। এ সময় বক্তারা বলেছেন, রায় দিয়েছে শেখ হাসিনা এ রায় দেশবাসী মানে না।

বৃহস্পতিবার (৩ আগস্ট) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকালে নগরীর সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যালয়ের সম্মুখে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে দলীয় কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বেড় করে নগরীর বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

বক্তারা বলেন, ‘বর্তমান অবৈধ সরকার শেখ হাসিনা পুনরায় ক্ষমতা কুক্ষিগত করার জন্য আদালত ও বিচার বিভাগকে ব্যবহার করে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দেশ নায়েক তারেক রহমানসহ তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে আগামী নির্বাচনে যাতে করে অংশগ্রহণ করতে না পারে সেই ষড়যন্ত্রের জাল বুনে শেখ হাসিনা এ রায় দেওয়ার নির্দেশ দিয়েছে। শেখ হাসিনার সেই স্বপ্ন আর বাংলার মাটিতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ দেশবাসী পুরণ হতে দেবে না।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com