• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শরীয়তপুরে জেলা বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশ: শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩ ১:২৯
আপডেট: শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩ ১:২৯

98589

শরীয়তপুরে জেলা বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শরীয়তপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে শরীয়তপুরে জেলা বিএনপির একাংশের উদ্যোগে আলোচনাসভা ও র‌্যালী শুক্রবার সকাল ১১টায় মনোহরবাজারে গরুহাট এলাকায় অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহসভাপতি মোঃ আবুল হোসেন সরদার।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলেল সহসভাপতি কর্ণেল (অব) এসএম ফয়সাল ,বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মজিবুর রহমান মাদবরের ,জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আলতাফ সিকদার, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর অঞ্চল) এড. মনিরুজ্জামান দিপু, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি হানিফ মাহমুদ, জেলা যুবদলের সাধারন সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎ ,যুগ্নসাধারন সম্পাদক আতিক মোল্যা, জেলা শ্রমিকদলের সভাপতি হাজী আবদুল কাইয়ুম চুন্নু, সধারন সম্পাদক আঃ বারেক বাদশা, জেলা মৎস্যজীীব দলের আহবায়ক খোকন বেপারী, সাধারন সম্পাদক রাসেল বেপারী, ডামুড্যা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এড.শাহাদাত হোসেন, সহ বিভিন্ন উপজেলা পৌরসভার বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের সভাপতি সাধারন সম্পাদক সহ হাজার হাজার নেতাকর্মীগন। সংক্ষিপ্ত আলোচনা শেষে একটি র‌্যালী বের করা হয়। এ সময় পুলিশ বাধা দেয়। বাধা উপেক্ষা করে নেতাকর্মীরা মনোহরবাজার প্রদক্ষিন করে। এ দিকে জেলা বিএনপির সভাপতি সফিকুর রহমান কিরণ ও সাধারন সম্পাদক নসির উদ্দিন কালুর নেতৃত্বে ধানুকা এলাকায় ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম তালুকদারের নেতৃত্বে পালং এলাকায় একটি আলোচনা সভার আয়োজন করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com