• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সভার মাঝে লোডশেডিং, প্রতিবাদে তাৎক্ষণিক মোমবাতি মিছিল বিএনপির

প্রকাশ: শুক্রবার, ৯ জুন, ২০২৩ ১১:২৮
আপডেট: শুক্রবার, ৯ জুন, ২০২৩ ১১:২৮

966859 1

সভার মাঝে লোডশেডিং, প্রতিবাদে তাৎক্ষণিক মোমবাতি মিছিল বিএনপির

অসহনীয় লোডশেডিংয়ের প্রতিবাদে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় মোমবাতি মিছিল করেছে স্থানীয় বিএনপি। শুক্রবার, জুন ৯, ২০২৩, সন্ধ্যায় উপজেলার ধারা বাজারের অনুষ্ঠিত মিছিলের নেতৃত্ব দেন দলের ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
মিছিলে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আরফান আলী, বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন, আবু হাসনাত বদরুল কবির, মিজানুর রহমান, আবদুল হাই, কাজী ফরিদ আহমেদ পলাশ, আলতাফ হোসেন, নুরুল ইসলাম, মোতালেব হোসেন, আলী মাহমুদ, নাইমুর আরেফীন পাপন, আবদুল হান্নান, মেহেদী হাসান দুলাল, তাজবীর হোসেন অন্তর, মশিউজ্জামান, এমদাদ হোসেনসহ অনেকে।
এর আগে বিকেলে ধারা বাজারে দলীয় কার্যালয়ে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স। মতবিনিময় সভা চলাকালে বিদ্যুৎ চলে যায়। দীর্ঘ সময়েও বিদ্যুৎ না আসায় উপস্থিত নেতাকর্মীরা লোডশেডিংয়ের প্রতিবাদে তাৎক্ষণিকভাবে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ মিছিল করেন। মিছিলটি ধারা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com