• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিরাজগঞ্জে ১ মণ গাজাসহ গ্রেফতার ২

প্রকাশ: বুধবার, ২২ মে, ২০২৪ ১:৩৩
আপডেট: বুধবার, ২২ মে, ২০২৪ ১:৩৩

978596 7

সিরাজগঞ্জে ১ মণ গাজাসহ গ্রেফতার ২

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রুপবাটি ইউনিয়নের শেলাচাপড়ি গ্রামে নৌ বন্দর পোর্টের দক্ষিণ পশ্চিমঘাট থেকে ৪০ কেজি গাজাসহ মো. এরশাদুল (৩৬) ও মো. শহিদুল ইসলাম (৪০) নামে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২২ মে) দুপুর সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুলহাজ উদ্দীন এক প্রেস বিজ্ঞপ্তিতে মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন— কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম থানার চর গোবিন্দপুর গ্রামের মো. আজিজুল হকের ছেলে মো. এরশাদুল (৩৬) ও একই থানার মৃত আবেদ আলীর ছেলে মো. শহিদুল ইসলাম (৪০)।

মো. জুলহাজ উদ্দীন প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মঙ্গলবার রাতে শাহজাদপুর উপজেলার রুপবাটি ইউনিয়নের শেলাচাপড়ি গ্রামে নৌ বন্দর পোর্টের দক্ষিণ পশ্চিমঘাট এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় ডিবি পুলিশের সদস্যরা। এ সময় একটি কাঠের তৈরি ইঞ্জিনচালিত নৌকায় তল্লাশি চালিয়ে ৪০ (চল্লিশ) কেজি গাঁজা উদ্ধার করে ও দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com