• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সোনারগাঁয়ে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু

প্রকাশ: মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩ ৬:০৫
আপডেট: মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩ ৬:০৫

966325 3

সোনারগাঁয়ে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জে সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার জালাল টাওয়ারে অবস্থিত মা জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসায় রেদোয়ান (১০) নামে এক শিশু মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২ জানুয়ারী) বিকালে ওই হাসপাতালে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের আলাবদী গ্রামে আব্দুল গাফফার ছেলে শিশু রেদোয়ানের (১০) টিউমার ধরা পড়ায় সোমবার মোগরাপাড়া চৌরাস্তার জালাল টাওয়ারের ২য় তলায় অবস্থিত মা জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। অপারেশনের জন্য কর্তৃপক্ষ ও রোগীর স্বজনদের মধ্যে ২০ হাজার টাকায় চুক্তি হয়।
এ সময় চুক্তি মোতাবেক হাসপাতালে কর্তব্যরত এনেস্থাশিয়া ডাক্তার মো. তোফাজ্জল হোসেন ও সার্জন ডাক্তার এম ছোয়ালিকিন রিজভী রোগীর টিউমার অপারেশন করেন। এক পর্যায়ে রোগীর অবস্থান বেগতিক দেখলে কৌশলে হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় তারা পালিয়ে যান। পরে রোগীর স্বজনরা রেদোয়ানকে দেখে মৃত অবস্থায়।
এ বিষয়ে অভিযুক্ত ডাক্তার মো. তোফাজ্জল হোসেন সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
সোনারগাঁও থানার ওসি মো: মাহাবুব আলম বলেন, রোগীর স্বজনরা থানায় অভিযোগ করার পর হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. সাবরিনা বলেন, ঘটনাস্থলে লোকজন পাঠানো হয়েছে। আর ডা. ডাক্তার মো. তোফাজ্জল হোসেন উপজেলা হাসপাতালের ডাক্তার নয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com