• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি যুবকের মৃত্যু

প্রকাশ: শুক্রবার, ১৪ জুন, ২০২৪ ১:৪৫
আপডেট: শুক্রবার, ১৪ জুন, ২০২৪ ১:৪৫

969696 2

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি যুবকের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি

সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তিন যুবক নিহত হয়েছেন সৌদি আরবের আল আলিফ শহরে।

বৃহস্পতিবার (১৩) দুপুরে সৌদি আরবের আল আলিফ শহরে এ দুর্ঘটনা ঘটে। শুক্রবার (১৪ জুন) সকাল ১০টায় মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

নিহতরা হলেন চাঁদপুরের হাইমচর উপজেলার ৩নং দক্ষিণ আলগী ইউনিয়নের চরভাঙ্গা গ্রামের ইসমাইল ছৈয়ালের ছোট ছেলে সাব্বির, একই ইউনিয়নের বর্ডারফুল এলাকার জামাল চৌকিদাদের ছেলে সবুজ চৌকিদার ও ২নং আলগী দূর্গাপুর উত্তর ইউনিয়নের কমলাপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে রিফাত।

২নং আলগী দূর্গাপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান পাটোয়ারী বলেন, তারা তিনজন সৌদি আরবের আল আলিফ শহরে কর্মরত ছিলেন। সেখানেই সড়ক দুর্ঘটনায় তিনজন মারা যান। তাদের মরদেহ দেশে আনার জন্য যোগাযোগ করা হচ্ছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com