• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

২৩ বছর পর ঠাকুরগাঁও যাচ্ছেন তারেক রহমান

প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:১১
আপডেট: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:১১

96585210 3

২৩ বছর পর ঠাকুরগাঁও যাচ্ছেন তারেক রহমান

ঠাকুরগাঁও প্রতিনিধি
ছবি: সংগৃহীত
ঠাকুরগাঁওয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে মাঠ প্রস্তুতিতে ব্যস্ত বিএনপির নেতা-কর্মীরা। ছবি: খবরের কাগজ
দীর্ঘ ২৩ বছর পর ঠাকুরগাঁও সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় নেতাকে এক নজর দেখার অপেক্ষায় প্রহর গুনছেন জেলার সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকরা। তার আগমন ঘিরে বিএনপির নেতাকর্মীসহ ঠাকুরগাঁওবাসীর মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

বিগত বছরগুলোতে ঠাকুরগাঁওয়ে বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। চলতি বছরের ১২ জানুয়ারি তারেক রহমানের ঠাকুরগাঁও সফরের কথা থাকলেও নির্বাচন কমিশনারের অনুরোধে সে সময় সফরটি স্থগিত করা হয়। সর্বশেষ ২০০৩ সালের শীতকালে তিনি ঠাকুরগাঁওয়ে কম্বল বিতরণ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন।

তারেক রহমানের আগমন উপলক্ষে আজ সকালে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন মঞ্চ পরিদর্শন করেন এবং সার্বিক প্রস্তুতি ও বিভিন্ন বিষয় তদারকি করেন।

এ সময় তিনি বলেন, ‘এ কর্মসূচিতে প্রচুর মানুষের সমাগম হবে, মানুষের ঢল নামবে। এই মানুষের জোয়ার আমাদের আরও বেশি অনুপ্রাণিত করবে।’

তিনি আরও জানান, ঠাকুরগাঁওয়ের বিভিন্ন দাবি-দাওয়া তারেক রহমানের কাছে উপস্থাপন করা হবে এবং এসব বিষয়ে তিনি বক্তব্য দেবেন ও প্রতিশ্রুতি
রাখবেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী বলেন, ‘দীর্ঘ ২৩ বছর পর তারেক রহমানের আগমন নেতাকর্মীদের জন্য অত্যন্ত আনন্দের। এ উপলক্ষে আমরা একাধিক প্রস্তুতি সভা করেছি এবং প্রশাসনকে নিরাপত্তার বিষয়ে অবহিত করেছি।’

ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার বেলাল হোসেন জানান, তারেক রহমানের আগমন উপলক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com