• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গাজীপুরে বিগবস কারখানায় আগুন, ৩০টি ছুটি

প্রকাশ: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪ ৭:০৩
আপডেট: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪ ৭:০৩

96666396 1

গাজীপুরে বিগবস কারখানায় আগুন, ৩০টি ছুটি

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কাশিমপুরের ভবানীপুর এলাকায় বিগবস নামে একটি কারখানায় আগুন লাগানো হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ আগুন দেওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধ শ্রমিকেরা তাঁদের তাড়িয়ে দেন।

জানা যায়, বেক্সিমকোর বিগবসসহ কয়েকটি কারখানার শ্রমিকরা গত কয়েকদিন ধরে বকেয়া বেতন-ভাতার দাবিতে বিক্ষোভ করে আসছিল। আন্দোলনকারীরা বেতনের দাবিতে আজ বুধবার বিগ-বস কারখানার সামনে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে কিছু সংখ্যক শ্রমিক কারখানার ভেতর প্রবেশ করে কেমিক্যাল গোডাউনে আগুন ধরিয়ে দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল থেকে বকেয়া বেতনের দাবিতে বেক্সিমকো কারখানার কয়েক হাজার শ্রমিক আন্দোলন শুরু করে। একপর্যায়ে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ করে রাখে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, ‘বিগবস নামে একটি কারখানার গুদামে আগুন লাগার সংবাদ পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলের দিকে যায়। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা আমাদের একটি গাড়ি ভাঙচুর করলে কর্মীরা চলে আসে। পরে আমরা সেনাবাহিনীর সহায়তা চেয়েছি।’

এদিকে গাজীপুরের টঙ্গী, বাঘের বাজার, বাংলাবাজার, পোড়াবাড়ি, কাশিমপুর ও জিরানীসহ বিভিন্ন এলাকায় গার্মেন্টে শ্রমিক বিক্ষোভ হয়েছে। অনেক এলাকায় সড়ক অবরোধ করে শ্রমিকরা। উদ্ভূত পরিস্থিতিতে কর্তৃপক্ষ ২৫টির বেশি কারখানায় ছুটি ঘোষণা করেছে বলে জানিয়েছেন গাজীপুর শিল্প পুলিশের পরিচালক মো. সারোয়ার আলম।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com