• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শেষ শুক্রবারে জমে উঠেছে বাণিজ্য মেলা

প্রকাশ: শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩ ১১:৩২
আপডেট: শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩ ১১:৩২

9666325874

শেষ শুক্রবারে জমে উঠেছে বাণিজ্য মেলা

এক মাসব্যাপী বাণিজ্য মেলা শেষ হচ্ছে আগামী ৩১ জানুয়ারি। বাণিজ্য মেলা শেষ হওয়ার আগের শুক্রবার আজ। সাপ্তাহিক ছুটি আর শেষ সময় সব দিক দিয়ে বিবেচনায় আজ মেলায় অন্যান্য দিনের তুলনায় ভিড় বেশি দেখা গেছে।

শুক্রবার (২৭ জানুয়ারি) মেলায় গিয়ে দেখা গেছে এমন চিত্র। গণপরিবহনের পাশাপাশি দর্শনার্থীদের ব্যক্তিগত গাড়িতে, মোটরসাইকেলে যেতেও দেখা গেছে।

সরেজমিনে মেলায় গিয়ে দেখা যায়, মেলার প্রধান ফটকে অসংখ্য দর্শনার্থীদের প্রবেশের সারি। দর্শনার্থীদের কাছ থেকে মেলার টিকিট সংগ্রহ করতে নিরাপত্তাকর্মীরা হিমশিম খেয়ে যাচ্ছেন। মেলায় প্রবেশের সারি গিয়ে ঠেকেছে অনেক দূরে। মেলার প্রবেশ গেটে পুলিশ ও মেলা কর্তৃপক্ষের লোকজন নিরাপত্তায় আছেন। মেলায় অনেকেই আসছেন সপরিবারে। আবার কেউ আসছেন বন্ধুদের সঙ্গে দল বেঁধে। মেলার শুরুর দিকে শুধু আশপাশের এলাকার মানুষকে আসতে দেখলেও শেষ সময়ে দূরদূরান্ত থেকেও অনেকে আসছেন।

স্ত্রী নিয়ে মেলায় ঘুরতে আসা দর্শনার্থী খতিব আসলাম বলেন, ‘আজকে অফিস বন্ধ থাকায় মেলায় ঘুরতে এসেছি। প্রয়োজনীয় কেনাকাটাও কিছু বাকি। ঘোরাও হবে কেনা কাটাও হবে। একটু ভিড় আজ বেশি থাকলেও মেলা জমজমাটই মনে হচ্ছে।’

মেলার গেট দিয়ে প্রবেশের পরই চোখে পড়ে এক্সিবিশন সেন্টারের সামনে থাকা সুবিশাল খালি জায়গা। যেখানে রয়েছে বিশ্রাম করার জন্য বেঞ্চ। রয়েছে হাঁটা-চলার জন্য পর্যাপ্ত জায়গা। রয়েছে ফোয়ারাও। তার পাশে বিপুল সংখ্যক মানুষের জটলা রয়েছে। ফোয়ারার চারপাশে ফুটন্ত গাঁদা ফুল গাছের টব সারিবদ্ধভাবে সাজানো রয়েছে। যা দর্শনার্থীদের মনে আনন্দ জাগাচ্ছে। এমন পরিবেশে দর্শনার্থীরা মুঠোফোনে ছবি তোলায় ব্যস্ত হচ্ছেন। কখনো নিজে, পরিবারের সঙ্গে কিংবা সফর সঙ্গীদের সঙ্গে একই ফ্রেমে বন্দি হচ্ছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com