• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সাংবাদিক ও সংগঠক এস এম এ বারীর আজ ৮ম মৃত্যু বার্ষিকী

প্রকাশ: রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩ ১১:৪৬
আপডেট: রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩ ১১:৪৬

985856 2

সাংবাদিক ও সংগঠক এস এম এ বারীর আজ ৮ম মৃত্যু বার্ষিকী

নিউজ ডেস্ক
বাংলাদেশের একজন অসাধারণ গুণী আলোকিত মানবিক মানুষ ছিলেন উত্তর বঙ্গের বগুড়া জেলার দুপচাচিয়া উপজেলার কৃতি সন্তান সাপ্তাহিক দি নর্থ বেঙ্গল এক্সপ্রেস এর সম্পাদক ও প্রকাশক এবং শেরেবাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম এ বারীর আজ ৮ম মৃত্যু বার্ষিকী। ২০১৫ সালের ২৫ ডিসেম্বর সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন। তাঁর মৃত্যুর খবরে তখন সাংবাদিক সমাজ ও বিভিন্ন সামাজিক সংগঠকদের হৃদয় ভেঙ্গে যায়।তখন অনেকে শেষবারের মতো দেখতে সাভারে ছুটে যান এবং তাঁর নামাজে জানাজায় অংশ গ্রহণ করেন।পরবর্তীতে মরহুমের লাশ গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হয় এবং পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। দেশের জনপ্রিয় সংগঠক এস এম এ বারীর গভঃ রেজিষ্ট্রেশন কৃত সংগঠন শেরেবাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদের হাল ধরেছিলেন মো.মঞ্জুর হোসেন ঈসা ও আর কে রিপন। মরহুমের একমাত্র ছেলে তানজিম মীম তখন ছোট ছিল।তারপরও সে তখন যুগ্ম মহাসচিব এর দায়িত্বে ছিলেন বর্তমানেও একই দায়িত্বে রয়েছে। মরহুম এর স্ত্রী সেলিনা আক্তার শিখা বর্তমানে সংগঠন এর চেয়ারম্যান এর দায়িত্ব পালন করেছেন। আর সংগঠন এর সৃষ্টিলগ্ন থেকে সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। ২০১৮ সালে সংগঠন এর পরিচালিত সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়।বর্তমান মহাসচিব আর কে রিপন এর নেতৃত্বে শেরেবাংলা পথকলি ফাউন্ডেশন নামে স্কুল টি পরিচালিত হয়ে আসছে। এবার ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে স্কুলের সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ করা হবে। এছাড়া ঢাকা ও গ্রামে পৃথকভাবে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে। সাপ্তাহিক দি নর্থ বেঙ্গল এক্সপ্রেস পত্রিকাটি নতুনভাবে শুরু করার জন্য তাঁর ছেলে তানজিম মীম উদ্যোগ গ্রহণ করেছে বর্তমানে সে দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার সংবাদকর্মী হিসেবে দায়িত্ব পালন করে আসছে।
সাংবাদিক ও সংগঠক এস এম এ বারীর ৮ম মৃত্যু বার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করার জন্য শেরেবাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদের চেয়ারম্যান সেলিনা আক্তার শিখা ও মহাসচিব আর কে রিপন সবাইকে অনুরোধ করেছেন। এছাড়া পৃথকভাবে মরহুম এস এম এ বারীর ৮ম মৃত্যু বার্ষিকীতে তাঁকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার সম্পাদক ও প্রকাশক কবি অশোক ধর, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব এড সাইফুল ইসলাম সেকুল এবং সাংগঠনিক সম্পাদক লায়ন আল-আমিন।
উল্লেখ্য সাংবাদিক এস এম এ বারী ১৯৫০ সালের ২৬ এপ্রিল জন্ম গ্রহণ করেছেন।
আল্লাহ মানব দরদী, সাংবাদিক ও সংগঠক এস এম এ বারীকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকামে স্থান দান করুন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com