• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ইউটিউবে সাড়া ফেলেছেন নিলয়, এবার তার সঙ্গী তানিয়া বৃষ্টি

প্রকাশ: বুধবার, ৪ জানুয়ারি, ২০২৩ ১:৩২
আপডেট: বুধবার, ৪ জানুয়ারি, ২০২৩ ১:৩২

96633256

ইউটিউবে সাড়া ফেলেছেন নিলয়, এবার তার সঙ্গী তানিয়া বৃষ্টি

নিলয় আলমগীর ও সুমাইয়া হিমিকে নিয়ে জিয়াউদ্দিন আলম নির্মাণ করেছিলেন ‘বেশরম’ নাটক। এটি ইউটিউবে এক কোটি ভিউ অতিক্রম করেছে। সেই রেশ কাটতে না কাটতে আবারও ইউটিউবে সাড়া ফেলেছেন নিলয়, এবার তার সঙ্গী তানিয়া বৃষ্টি।

জিয়াউদ্দিন আলমের পরিচালনায় ‘প্রাইভেট জামাই’ নাটকটি গত ২৮ ডিসেম্বর দেশের শীর্ষ অডিও-ভিডিও প্রযোজনা লেজার ভিশনের ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পেয়েছে। নাটকটি দর্শক বেশ পছন্দ করেছে। এ ছাড়াও ইউটিউব ট্রেডিংয়ে ২২-এ অবস্থান করছে। ক্রমেই বাড়ছে ভিউ।

পরিচালক জিয়াউদ্দিন আলম বলেন, ‘নিলয় এবং আমার নাটকগুলো দর্শক সব সময় গ্রহণ করেছেন, এবারও তাই ঘটল। ইতিমধ্যে নাটকটি ট্রেন্ডিংয়ে চলে এসেছে। আর তানিয়ার সঙ্গে আমার প্রথম কাজ, তানিয়া খুব ভালো একজন অভিনেত্রী।’

নিলয় আলমগীর বলেন, ‘জিয়া ভাই সব সময় ভালো কাজ করেন, তার সঙ্গে আমার কাজগুলো দর্শক ভালোভাবে নিয়েছে। প্রাইভেট জামাই নাটকের জন্য ভীষণ সাড়া পাচ্ছি। এতটা সাড়া পাব তা ভাবিনি। দর্শক গল্প ও অভিনয় ভীষণ উপভোগ করছেন। দর্শকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা।’

তানিয়া বৃষ্টি বলেন, ‘আমাদের জুটি দর্শক বেশ পছন্দ করে। তারা আমাদের একসঙ্গে নিয়মিত দেখতে চান। তাদের কথা মাথায় রেখেই একত্রে কাজ করছি। কারণ, দর্শকদের জন্যই আমরা। এ নাটকটি দেখে দর্শক আনন্দ পাবেন। আশা করি, আমাদের জুটির নতুন নাটকটি সবার ভালো লাগবে।’

জুয়েল এলিনের রচনায় নাটকটিতে আরও অভিনয় করেছেন–সাবেরী আলম, রকি খান, আনোয়ার হোসাইন, নুরে কাঞ্চন চৌধুরী, নেয়ামত রহমান, ওয়াসিম ইমদাদ, আয়মন শুভ, হিরা প্রমুখ।

চিত্রগ্রহণে ছিলেন- আশিক আমান। সম্পাদনা করেছেন আকাশ সরকার। রঙের বিন্যাস করেছেন টিডি দিপক, মিউজিক করেছেন নাসিফ অনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com