• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ঋতুপর্ণাকে ইঙ্গিত করে শ্রীলেখার মন্তব্য ভাইরাল 

প্রকাশ: বুধবার, ২৬ অক্টোবর, ২০২২ ৬:৪৫
আপডেট: বুধবার, ২৬ অক্টোবর, ২০২২ ৬:৪৫

jpeg 27

ঋতুপর্ণাকে ইঙ্গিত করে শ্রীলেখার মন্তব্য ভাইরাল 

শোবিজ জগতে রেষারেষির ঘটনা নতুন কিছু নয়। টালিউড অভিনেতা-অভিনেত্রীদের মধ্যেও দ্বন্দ্ব রয়েছে। ঋতুপর্ণা সেনগুপ্ত ও শ্রীলেখা মিত্রের মানসিক দ্বন্দ্ব পুরনো।

টালিউডে স্পষ্টবাদী অভিনেত্রী হিসেবে যথেষ্ট সুনাম রয়েছে শ্রীলেখার। অভিনয় হোক কিংবা রাজনীতি, নানা বিষয়ে মন্তব্য থেকে পোস্ট শেয়ার করে থাকেন শ্রীলেখা। তার সঙ্গে টালিউড ইন্ডাস্ট্রির দিদি অর্থাৎ ঋতুপর্ণার রেষারেষি প্রায়ই দেখা যায়।

প্রসঙ্গত, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। তার আগে প্রত্যেক বছর মহালয়া হয়ে যায়, দুর্গা সাজার প্রতিযোগিতা। ব্যতিক্রম হয়নি এ বছরও। কালার্স বাংলার পক্ষ থেকে সবার প্রথমেই জানিয়ে দেওয়া হয়েছিল এবার তাদের চ্যানেলে মা দুর্গা হচ্ছেন ঋতুপর্ণা। সম্প্রতি ঋতুপর্ণার মহালয়ার একটি ভিডিও ক্লিপিং সোশ্যাল মিডিয়ায় নিজেই শেয়ার করেছেন শ্রীলেখা।

ব্যঙ্গ করেই ক্যাপশনে তিনি লিখেছেন— ‘আহা দুপুরটা জাস্ট জমে গেল। আহা কি হেরিলাম সত্যি বলছি দারুণ, আমি বাকরুদ্ধ। আমায় কেন কাজ দেবে টালিগঞ্জ? স্বাভাবিকভাবেই অভিনেত্রীর এ পোস্টটি ফের একবার উসকে দিয়েছে টালিউড ফিল্ম ইন্ডাস্ট্রি। সেই সঙ্গে কমেন্ট সেকশনে উপচে পড়েছে মন্ত্যব্যের ঝড়।

একজন লিখেছেন, ‘যত সব গাঁজাখুরি গল্প। রাজ্যের অগ্নি ও বিদ্যুৎ দপ্তরকে হাওয়াই চটি চেটে বিনাখরচে দেখানো হচ্ছে। এসব গল্প নিয়ে এবং অ্যানিমেশন লাগিয়ে কেন উপস্থাপন করে জানি না’। 

আবার একজন লিখেছেন, ‘ফ্রুট নিনজা গেমঅ্যাপ ফ্রুট নিনজা গেমঅ্যাপে যেমন ফ্রুট স্লাইস করে সেভাবে অসুর স্লাইস করে দিল রে বাবা’।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com