• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নুসরাত জাহানের বিরুদ্ধে ২৪ কোটি টাকা প্রতারণার অভিযোগ

প্রকাশ: মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩ ৮:৫২
আপডেট: মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩ ৮:৫২

9666585 2 1

নুসরাত জাহানের বিরুদ্ধে ২৪ কোটি টাকা প্রতারণার অভিযোগ

বিনোদন ডেস্ক

২৪ কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে টলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহানের বিরুদ্ধে। প্রতারণা ব্যবসা থেকে সাধারণ মানুষের টাকায় নিজের ফ্ল্যাট কেনার মতো গুরুতর অভিযোগ তার বিরুদ্ধে। অভিযোগকারীদের নিয়ে সোমবার (৩১ জুলাই) সন্ধ্যায় ইডি দপ্তরে হানা দেন বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা।

ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, মেসার্স সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের সঙ্গে কো-অপারেটিভ ফ্ল্যাট কেনার চুক্তি হয়েছিল কয়েকজনের। চুক্তি অনুযায়ী ৫ লাখ ৫৫ হাজার টাকা করে ওই প্রতিষ্ঠানের ফ্ল্যাট কেনা বাবদ দিয়েছিলেন ৪২৯ জন। তাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে, তিন বছরের মধ্যেই রাজারহাট হিডকোর কাছে ফ্ল্যাট পাবেন তারা।

এই ঘটনা ২০১৪ সালের। ২০২৩ সাল চলে আসার পরেও তারা কেউ ফ্ল্যাট পাননি বলে অভিযোগ। এরপরেই গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করেন তারা। কিন্তু সেখানেও কোনো লাভ পাননি অভিযোগকারীরা। শেষমেষ আদালতে গিয়েছেন তারা। এই প্রতারণা চক্রের সঙ্গে নুসরাত কীভাবে জড়িত? অভিযোগ উঠেছে, তিনি ওই প্রতিষ্ঠানের পরিচালকদের একজন।

আরও অভিযোগ উঠেছে, প্রতারণার টাকা দিয়ে নাকি পাম এভিনিউতে একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন নুসরাত। এদিন সন্ধ্যায় অভিযোগকারী কয়েকজন বয়স্ক ব্যক্তিকে নিয়ে ইডির দপ্তরে যান শঙ্কুদেব পান্ডা। সংবাদ মাধ্যমের কাছে তিনি জানান, নুসরাত আদালতের সমন পেয়েও হাজিরা দেননি। আলিপুর কোর্টে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

অন্যদিকে, অভিযোগকারীদের ওপরে মামলা তুলে নেওয়ার জন্য চাপও দেওয়া হচ্ছে বলে অভিযোগ। তবে নুসরাত এ ব্যাপারে কোনো মন্তব্য না করলেও তার টিমের তরফে জানানো হয়, এই নুসরাত নাকি নিজের সিনেমার শুটিংয়ে ব্যস্ত।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com