• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শাকিব-জয়ের ছবির পর বীরের সঙ্গে বুবলীর ভিডিও

প্রকাশ: বুধবার, ২৬ জুলাই, ২০২৩ ৪:৫০
আপডেট: বুধবার, ২৬ জুলাই, ২০২৩ ৪:৫০

966589 3

শাকিব-জয়ের ছবির পর বীরের সঙ্গে বুবলীর ভিডিও

বিনোদন ডেস্ক
মঙ্গলবার (২৫ জুলাই) সামাজিক মাধ্যমে ভেসে ওঠা একটি ছবি নেটিজেনদের এক বিন্দুতে মিলিত হতে বাধ্য করেছিল। ছবিটি শাকিব খান ও তার ছেলে জয়ের। সেখানে দেখা যায়, পার্কের বেঞ্চে ঘুমাচ্ছে একরত্তি জয়। তাকে পাহারা দিতে রাস্তায় বসে পড়লেন বাবা শাকিব।

সন্তানের প্রতি বাবার এই ভালোবাসা দেখে আপ্লুত হয়ে পড়েন নেটাগরিকরা। সেইসঙ্গে বোঝা যায়, জয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রে জমিয়ে সময় উপভোগ করছেন শাকিব। এদিকে শাকিব ছবি প্রকাশের একদিন যেতেই সরব হলেন বুবলী। প্রকাশ করলেন একটি ভিডিও।

বুবলীর ওই ভিডিওতে শাকিব ও তার সন্তান শেহজাদ খান বীরের একেবারে ছোটবয়স বন্দি আছে। সেখানে দেখা গেছে আদুল গায়ে বাবল নিয়ে খেলছে বীর। ক্যাপশনে বুবলী লিখেছেন, ‘মনে হচ্ছে এই তো সেদিন তুমি এভাবে খেলতে বাবা, অথচ কীভাবে সময় পেরিয়ে যাচ্ছে! বাপজানের আরও ছোটবেলায়।’

ধারণা করা হচ্ছে, শাকিব জয়ের ছবি প্রকাশ করাতেই বুবলী বীরের ভিডিও প্রকাশ করেছেন। কেননা কিং খানকে নিয়ে অপু-বুবলীর দ্বন্দ্বের কথা সবার জানা। এর আগেও অনেকবার শাকিবকে নিয়ে অপুকেন্দ্রিক কিছু দেখলেই পাল্টা পোস্ট করেছেন এ নায়িকা। সেখানে শাকিবকে রাখতে চাইতেন নিজের গণ্ডিতে। অন্যদিকে অপুও একই কাজ করতেন।

তবে বেশ কিছুদিন ধরে গুঞ্জন চলছেন শাকিব এখন অপু কেন্দ্রিক। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন তারা। সন্তানের সঙ্গে এরইমধ্যে একাধিকবার নেটদুনিয়ায় সময় কাটাতে দেখা গেছে তাদের। দেখা গেছে ঘরোয়া অনুষ্ঠানেও। সেকারণেই হয়ত সন্তানের ভিডিও প্রকাশ করলেন। বীর-ই তার সব। এ কথা ইঙ্গিতে জানিয়ে দিলেন শাকিবকে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com