• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আগামী জাতীয় নির্বাচন এই সরকারের অধীনে হতে দেওয়া হবে না- আমানউল্লাহ আমান

প্রকাশ: মঙ্গলবার, ২ মে, ২০২৩ ৯:২৬
আপডেট: মঙ্গলবার, ২ মে, ২০২৩ ৯:২৬

9666636985

আগামী জাতীয় নির্বাচন এই সরকারের অধীনে হতে দেওয়া হবে না- আমানউল্লাহ আমান

গত ২৩ শে এপ্রিল লন্ডনের প্রান কেন্দ্রে হোয়াইট চ্যাপেলের একটি হলে ঢাকা বাসী কতৃক আয়োজিত প্রবাসির ভাবনা আলোচনা অনুষ্ঠানে সাবেক মন্ত্রী,সাবেক সংসদ সদস্য , জাতীয়তাবাদী দলের ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আমানউল্লাহ আমান বলেন আগামী নির্বাচন এই সরকারে অধীনে হতে দেওয়া হবে না।
আলোচনায় আরো বলেন আপনারা প্রবাসীরা আপনাদের আত্মীয় স্বজন , বন্ধু বান্ধব ও এলাকায় এলাকায় সকলকে বলে দেন তারেক রহমানের ডাকে সবাই যেন রাস্তায় আন্দোলনে নেমে আসে।
আমান আরো বলেন গতবারে গোটা দেশ অচল ছিলো আর এবারে জীবন দিয়ে হলেও ঢাকা অচল করে সরকারের পতন ঘটানো হবে।
সভায় আরো উপস্থিত ছিলেন
বিশেষ অতিথি :জনাব জয়নুল আবদিন ফারুক
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ।
বিশেষ অতিথি: আলহাজ্ব এম এ মালিক
সভাপতি, বিএনপি যুক্তরাজ্য ,নির্বাহী সদস্য
কেন্দ্রীয় বিএনপি,কয়ছর এম আহমেদ
সাধারণ-সম্পাদক বিএনপি যুক্তরাজ্য।

যুক্তরাজ্য বিএনপি’র সহ-সভাপতি আবুল কালাম আজাদ ,মুজিবুর রহমান মুজিব,তৈমুছ আলী,তাইজুল ইসলাম।

ব্যারিস্টার আবু ইলিয়াসের সভাপতিত্বে এবং মারুফ গিয়াস বাপ্পি (সাবেক সভাপতি সরকারি ইস্পাহানি কলেজ কেরানীগঞ্জ -ঢাকা)এর সঞ্চালনায় বক্তব রাখেন সকল অতিথিবৃন্দ ও রাজনৈতিক নেত্রীবৃন্দ।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শফিকুল ইসলাম শাহিন (কেরানীগঞ্জ), ব্যারিস্টার জাহাঙ্গীর আলম (সাভার),শামীম রেজা (কেরানীগঞ্জ) এবং সাইফ উদ্দিন সাইফ (কেরানীগঞ্জ)।
এছাড়াও সভায় আরো বক্তব্য দেন বিএনপি’র সহ-সভাপতি আবুল কালাম আজাদ ,মুজিবুর রহমান তৈমুছ আলী তাইজুল ইসলাম, পারভেজ মল্লিক সিনিয়র সহ সাধারন সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাজ্য শাখা , নজরুল জুনায়েদ খান সাবেক ছাত্রদল নেতা ঢাকা বিশ্ববিদ্যালয় ,ব্যারিস্টার তারেক বিন আজিজ সাবেক ভিপি ছাত্রদল বুয়েট বিশ্ববিদ্যালয় ,খসরুজ্জামান সহ-সাধারণ সম্পাদক যুক্তরাজ্য শাখা,শফিকুল ইসলাম রিবলু সদস্য জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদ , ব্যারিস্টার লিটন আফিন্দি সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যুক্তরাজ্য,ব্যারিস্টার আমিনুল হক লিটন বিএনপির আইনজীবী নেতা,সাহেদুর রহমান সাহেদ সভাপতি আইনজীবী ছাত্র ফোরাম যুক্তরাজ্য শাখা, শাহনেওয়াজ জুয়েল সাংগঠনিক সম্পাদক জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যুক্তরাজ্য,সাবেক ছাত্রদল নেতা সালাউদ্দিন, গিয়াস উদ্দিন ,সজল,মজিবুর রহমান,রাজ কৌশিক, আসাদ ,রয়েল, শেখ নাসির উদ্দিন তথ্য ও গবেষণা সম্পাদক যুক্তরাজ্য যুবদল ও হাবিবুর রহমান খোকন।

কোরআন তেলাওয়াত এবং দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা শামীম ।

উদ্বোধনী বক্তব্য দেন খালেদা জিয়াকে মাদার অফ ডেমোক্রেসি লিখিত ঘোষনা দেওয়া লেখক ,কলামিষ্ট রাকেশ রহমান।

প্রবাসীদের প্রানের দাবী পুরনের লক্ষে বক্তব্য দেন ঢাকা এসোসিয়েশন ইউ কের প্রেসিডেন্ট ব্যারিষ্টার মুফতি নাফিস।
মহিলাদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতন ।
মহিলাদের মধ্যে যারা বক্তব্য রাখেন তারা হচ্ছেন
মিসেস সাবেরা আমান ( মিসেস আমান ),
অর্পা আমান, ফেরদোসি রহমান আহবায়ক যুক্তরাজ্য মহিলা দল,অন্জনা আলম সদস্য সচিব যুক্তরাজ্য মহিলা দল ,তাসনোবা আহমেদ আইনজীবী ছাত্র ফোরাম সহ আরো অনেক মহিলাদের উপস্থিতি ছিলো।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com