• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আ’লীগ সরকারের পতনের ঘন্টা বেজে গেছে লন্ডন মহানগর বিএনপি

প্রকাশ: শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩ ৫:৩৮
আপডেট: শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩ ৫:৩৮

9666369850 19

আ’লীগ সরকারের পতনের ঘন্টা বেজে গেছে লন্ডন মহানগর বিএনপি

লন্ডন মহানগর বিএনপির নেতা-কর্মীদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা গতকাল ২৬ এপ্রিল বুধবার ইস্ট লন্ডনের একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। লন্ডন মহানগর বিএনপি’র সভাপতি মোঃ তাজুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবেদ রাজার পরিচালনায় বক্তব্য রাখেন লন্ডন মহানগর বি এন পির সহসভাপতি কদর উদ্দিন. সহসভাপতি এম এ তাহের, সিনিয়র যুগ্ম সম্পাদক ফয়সল আহমেদ, যুগ্ম সম্পাদক রোমান আহমেদ চৌধুরী. সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরী. সহ সাধারণ সম্পাদক তুহিন মোল্লা, সহসাধারণ সম্পাদক সোহেল আহমেদ, সহ আইন বিষয়ক সস্পাদক মোঃ শাহনেওয়াজ. সহ যুব বিষয়ক সম্পাদক জমির আলী. সহ-তথ্য বিষয়ক সম্পাদক শাকিল আহমদ. শিল্প বিষয়ক সম্পাদক মিছবাহ উদ্দিন. বাণিজ্য বিষয়ক সম্পাদক শামসুল ইসলাম. লন্ডন মহানগর বি এন পির নেতা আমির হোসেন. শেরওয়ান আলী. মো পারভেজ মিয়া সুজা. মেহেদী হাসান ফাহিম,জাফরুল করিম প্রমুখ।
সভাপতি সংক্ষিপ্ত বক্তব্যে মোঃ তাজুল ইসলাম বলেন বর্তমান সরকার এখন পতনের সন্নিকটে, তার পায়ের নিচে কোন মাটি নেই তাই মিডনাইট সরকারের প্রধানমন্ত্রী শেষ ব্যর্থ প্রচেষ্টা হিসাবে বিরাট বহর নিয়ে জনগণের ট্যাক্স এর টাকা খরচ করে বিভিন্ন দেশ সফর করে তার সমর্থন আদায়ের ব্যর্থ প্রচেষ্টা করছেন। আমরা পরিষ্কার ভাষায় এই মিডনাইট সরকারকে জানিয়ে দিতে চাই আর কোন টানবাহালা করে এই সরকারের গদি রক্ষা করা যাবে না। দেশের জনগণ আজকে জেগে উঠেছে তাই যখনই আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান নির্দেশে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই সরকারের এই পতন ঘটিয়ে গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির মাধ্যমে নির্দলীয় নিরপেক্ষ সরকারের মাধ্যমে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের তাদের সরকার প্রতিষ্ঠা করবে। আর সেই সরকারি হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com