• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

এম এ মুকিত এর শ্বশুর উস্তার আলীর মৃত্যুতে যুক্তরাজ্য বিএনপির গভীর শোক

প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ ৫:০১
আপডেট: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ ৫:০১

9659852 1

এম এ মুকিত এর শ্বশুর উস্তার আলীর মৃত্যুতে যুক্তরাজ্য বিএনপির গভীর শোক

নিজস্ব প্রতিনিধি
ছবিঃ প্রতিনিধি

যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, গ্রেটার সাসেক্স বিএনপির সাবেক সভাপতি ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সহসভাপতি এম এ মুকিত এর শ্বশুর ছাতক উপজেলার পালপুর নিবাসী যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটির প্রবীণ মুরব্বী উস্তার আলীর মৃত্যুতে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) গভীর শোক ও দু:খ প্রকাশ করেছে যুক্তরাজ্য বিএনপি ।

আজ এক শোকবার্তায় যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব খসরুজ্জামান খসরু বলেন, কমিউনিটির প্রবীণ মুরব্বী উস্তার আলীর মৃত্যুতে মরহুমের পরিবারের মতো যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীগণ গভীরভাবে শোকাহত ও মর্মাহত । জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী মরহুম উস্তার আলী সকলের কাছে একজন সজ্জন, ধার্মিক ও কর্তব্যপরায়ণ ব্যক্তি হিসাবে সুপরিচিত ছিলেন । একজন আদর্শবান পিতা হিসাবে তিনি মেধা ও শ্রম দিয়ে তাঁর সন্তানদের সুশিক্ষিত ও সুসন্তান হিসেবে গড়ে তুলেছিলেন। তিনি ন্যায়, নিষ্ঠা ও সততার সাথে জীবনযাপনের পাশাপাশি সর্বদা নিজেকে সমাজের কল্যাণে নিয়োজিত রেখেছিলেন । তাঁর মৃত্যুতে আমরা সমাজের এক গুণীজনকে হারালাম।

শোকবার্তায় নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে পরকালে জান্নাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com