• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীকে যুক্তরাজ্য বিএনপির অভিনন্দন

প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ ৩:৫৮
আপডেট: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ ৩:৫৮

966659852 2

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীকে যুক্তরাজ্য বিএনপির অভিনন্দন

নিজস্ব প্রতিনিধি
ছবিঃ প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নবঘোষিত ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে যুক্তরাজ্য বিএনপি।

আজ এক বিবৃতিতে যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব খসরুজ্জামান খসরু বলেন, দলের দুর্দিনের কান্ডারী, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং বর্তমানে স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় যুক্তরাজ্য বিএনপির সর্বস্তরের নেতাকর্মী আনন্দিত ও উচ্ছাসিত। ৯০ এর স্বৈরাচার ও পতিত ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ আন্দোলন সংগ্রামের অগ্রভাগের সাহসী যোদ্ধা, দলের দুর্দিনের কান্ডারী, পরীক্ষিত, ত্যাগী ও দলের নেতৃত্বের প্রতি অবিচল আস্থাশীল অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করে দল যথার্থ মুলায়িত করেছে। বার বার কারা নির্যাতিত ও দলের তৃনমূল থেকে উঠে আসা সাহসী যোদ্ধার সংগ্রামী ইতিহাস এবং দলের প্রতি তাঁর কমিটমেন্ট ও আনুগত্য সকলের কাছে অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে । তাঁর সাংগঠনিক দক্ষতা ও রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে দল আরও শক্তিশালী ও বেগবান হবে বলে আশা প্রকাশ করেন। বিবৃতিতে নেতৃদয় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং রাজনৈতিক জীবনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com