• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ভোটের অধিকার ফিরলে গণ-অভ্যুত্থান সফল হবে: এনামুল হক চৌধুরী

প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫ ১:১৮
আপডেট: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫ ১:১৮

98888574

ভোটের অধিকার ফিরলে গণ-অভ্যুত্থান সফল হবে: এনামুল হক চৌধুরী

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরীর সঙ্গে যুক্তরাজ্য বসবাসরত সিলেটের গোলাপগঞ্জ – বিয়ানীবাজার এলাকার জাতীয়তাবাদী নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ও দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সিলেট পর্যটন প্যাকেজ

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ৮টার দিকে পূর্ব লন্ডনের একটি অভিজাত হলে এ আয়োজন সম্পন্ন হয়।

যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি মো. তাজুল ইসলামের সভাপতিত্বে ও সালেহ গজনভি ও সুরমা খানের যৌথ সঞ্চালনায় সভার শুরুতে দোয়া পরিচালনা করেন মঞ্জুর আহমদ শাহনাজ।

98745896

সভায় প্রধান অতিথির বক্তব্যে এনামুল হক চৌধুরী বলেন, ‘গত ১৭ বছর তারেক রহমানে নেতৃত্বে গণতান্ত্র ও ভোটের অধিকার আদায়ের যে আন্দোলন সংগ্রাম হয়েছে। তার ধারাবাহিকতা গত ৫ আগষ্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে মাধ্যমে স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা মুক্ত বাংলাদেশ হয়েছে। গণঅভ্যুত্থানের সফলতা অর্জনে অবিলম্বে জনগণের ভোটে নির্বাচিত সরকারের হাতে দেশ সুযোগ দিতে হবে। জনগণের ভোটের অধিকার ফিরে পাওয়ার মাধ্যমে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সুফল ভোগ করতে পারবে দেশের জনগণ।’

বিএনপির সিনিয়র সদস্য এমদাদ হোসেন টিপুর স্বাগতম বক্তব্যে সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি নেতা কেএম আবু তাহের চৌধুরী, টাওয়ার হ্যামলেটে কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলর অহিদ আহমদ, আতিক চৌধুরী পাপ্পু ফেরদৌস আলম, শামসুর রহমান মাহতাব,সাবেক ছাত্রদল নেতা সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, আমির হোসেন প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com