• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

লেবানন বিএনপি দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশ: মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২ ৪:১২
আপডেট: মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২ ৪:১২

960003652

লেবানন বিএনপি দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ওয়াসীম আকরাম, লেবানন থেকে:- লেবানন বিএনপি নির্বাহী শাখা কমিটির আয়োজনে দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৪ সেপ্টেম্বর রোববার রাজধানী বৈরুতে একটি কপি সপে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশনে লেবানন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ওয়াসীম আকরামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আইমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রধান উপদেষ্টা মজিবর হক । প্রধান বক্তা হিসেবে ছিলেন সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন লেবানন বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন , উপদেষ্টা সদস্য জাকির হোসেন,সহ সভাপতি আবদুল কাদের ভূইয়া, লেবানন যুবদলের সভাপতি ও লেবানন বিএনপির সহ সভাপতি সৈয়দ আলম, লেবানন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আরমান হোসেন,সহ সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন,সহ সাংগঠনিক সম্পাদক আবদুল হান্নান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম মৃধাসহ লেবানন মহিলা দলের সভাপতি সুলতানা নুর।

শুভেচ্ছা বক্তব্যে আরমান হোসেন সহ বক্তারা বলেন, হাঁটি হাঁটি পা পা করে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি ৪৪ বছরে পদার্পণ করেছে।জনগণের আস্থা, সমর্থন ও ভালোবাসায় সিক্ত এই দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতির এক যুগ সন্ধিক্ষণে ও বাংলাদেশের মানুষকে দুঃশাসন অন্ধকার যুগ থেকে রক্ষার জন্য ১৯ দফা কর্মসূচির মধ্যদিয়ে বিএনপি প্রতিষ্ঠা করে দেশে নতুন ধারার রাজনীতির সূচনা করেছিলেন এবং সেই রাজনীতিকে জনগণ গ্রহন করে তাঁকে কালজয়ী নেতায় পরিণত করেন।

96000147 1

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দলটি বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে ঠাঁই করে নিয়েছে।একটি গণতান্ত্রিক দেশে নিজেদের অধিকারের কথা বলা, মিছিল-মিটিং, সভা-সমাবেশ করা গণতান্ত্রিক অধিকার কিন্তু এই মুহূর্তে অশুভ শক্তি হায়নাদার, অনির্বাচিত মধ্যরাতের ভোট ডাকাতের সরকার গুম-খুন, মামলা -হামলা, অত্যাচার-নিপীড়নে জর্জরিত হয়েও জনগণের ভালোবাসা নিয়ে দাঁড়িয়ে আছে এবং এই দল ভবিষ্যতেও মানুষের জন্য কল্যাণমূলক কাজ করে যাবে বলে আশা ব্যক্ত করেন তারা। এছাড়াও তারা বলেন, বর্তমানে দেশের অবস্থা খুবই ভয়াবহ যাচ্ছে। জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি,বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং,গণপরিবহনের ভাড়া বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বিএনপি।
কিন্তু শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে সরকারের পেটুয়া পুলিশ বাহিনী দলের নেতাকর্মীদের উপর হামলা-মামলাসহ গুলি চালাচ্ছে। পুলিশ গুলি চালিয়ে ভোলায় নূরে-আলম ও আব্দুর রহিমকে হত্যা করে এছাড়া নারায়ণগঞ্জ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী রেলীতে গুলি চালিয়ে শাউনকে হত্যা করেছে। সরকারের মদদে পুলিশের এমন কাজে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের বিচারের আওতায় এনে শাস্তি দাবি জানান তারা।

দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জিয়া পরিবারের সবার সুস্থতা কামনার পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোসহ মৃত্যুবরণকারী দলীয় নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনা করা হয়।
লেবানন বিএনপির মহিলা সম্পাদিকা প্রীতি খন্দকার, মোহাম্মদ পলাশ,লেবানন যুবদলের সহ সভাপতি ফারুক মোল্লা, সাংগঠনিক সম্পাদক আল আমিন দেওয়ান সহ কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ সে সময় উপস্থিত ছিলেন।

অবশেষে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com