• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জোবাইদা রহমানের বিরুদ্ধে মামলা জনগণের দৃষ্টি ফেরানোর অপচেষ্টা’

প্রকাশ: বুধবার, ১৩ এপ্রিল, ২০২২ ৮:৪৫
আপডেট: বুধবার, ১৩ এপ্রিল, ২০২২ ৮:৪৫

9325 1

জোবাইদা রহমানের বিরুদ্ধে মামলা জনগণের দৃষ্টি ফেরানোর অপচেষ্টা’

সিনিয়র করেসপন্ডেন্ট

জিয়া পরিবারকে হেয় করার জন্য বানোয়াট, কাল্পনিক ও অসত্য মামলা দায়েরের ধারাবাহিকতারই অংশ ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে মামলা বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন,’১/১১ এর জরুরি সরকারের সময় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মিনী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে যে মামলাটি করা হয়েছিল তা ছিল সম্পূর্ণরুপে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। কারণ সেই জরুরি সরকার ছিল বর্তমান আওয়ামী সরকারের আন্দোলনের ফসল। রাজনৈতিকভাবে হয়রানি করার জন্যই এই মামলাটি করা হয়েছিল, যেমনভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে এরকম বেশ কয়েকটি সম্পূর্ণ মিথ্যা মামলা চলমান রয়েছে।

বুধবার(১৩ এপ্রিল)নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন,’মূলতঃ জিয়া পরিবারকে হেয় করার জন্য বানোয়াট, কাল্পনিক ও অসত্য মামলা দায়েরের ধারাবাহিকতারই অংশ ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে এই মামলা। বর্তমান সরকারের বিরুদ্ধে লাখ লাখ কোটি টাকা পাচারের অভিযোগসহ মহাদুর্নীতির তেলেসমাতি আজ দেশ-বিদেশে সবার মুখে মুখে। এই মুহূর্তে মামলাটি মূলতঃ জনগণের দৃষ্টিকে অন্যদিকে ফেরানোর অপচেষ্টা মাত্র।

বিএনপির এই মুখপাত্র বলেন, ‘ডা. জোবাইদা রহমান একদিকে যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্রবধু অন্যদিকে তিনি এদেশের একটি ঐতিহ্যবাহী বর্ণাঢ্য পরিবারের সন্তান। সরকার অসৎ রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই এই মামলাটি দীর্ঘ সময় ধরে টিকিয়ে রেখেছে, অথচ এই মামলাটির কোন সারবত্তা নেই। আজ সরকার রাষ্ট্রীয় ক্ষমতার বাহাদুরিতেই সবকিছু নিয়ন্ত্রণ করছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের ইঙ্গিতেই আইন-আদালত নিয়ন্ত্রিত হয়। জরুরি সরকারের সময় ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি বাতিলের জন্য যে আবেদন করা হয়েছিল সেটি আদালত কর্তৃক খারিজ হওয়ায় তাতে ন্যায়বিচার পাওয়া যায়নি।

সংবাদ সম্মেলনে বিএনপির সমাজকল্যান বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন,বিএনপির নির্বাহী কমিটির সদস্য তারিকুল ইসলাম তেনজিং,ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক মেহবুব মাসুম শান্ত, ছাত্রদলের সহ-সভাপতি ওমর ফারুক কাউসার প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com