• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএনপি ধ্বংসাত্মক পথ বেছে নিলে কঠোর প্রতিরোধ: কাদের

প্রকাশ: সোমবার, ১৮ এপ্রিল, ২০২২ ৯:৩৫
আপডেট: সোমবার, ১৮ এপ্রিল, ২০২২ ৯:৩৫

9325 2

বিএনপি ধ্বংসাত্মক পথ বেছে নিলে কঠোর প্রতিরোধ: কাদের

স্টাফ করেসপন্ডেন্ট

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি শক্তিশালী বিরোধীদলে আবির্ভূত হওয়া এবং আন্দোলনের নামে তারা যদি আবারও ধ্বংসাত্মক পথ বেছে নেয় তাহলে জনগণকে সাথে নিয়ে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে। সোমবার (১৮ এপ্রিল) গণমধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিগগিরই বিএনপিকে শক্তিশালী বিরোধী দল ঘোষণায় আবারও প্রমাণিত হয়েছে যে তাদের শক্তিহীনতা দুর্বলতা অক্ষমতা ও দৈন্যতার নির্মম বহিঃপ্রকাশ ঘটেছে।

বিএনপি মহাসচিব নিজেই স্বীকার করেছে যে সংসদে কার্যত বিএনপি একটি শক্তিহীন ও অন্তঃসারশূন্য রাজনৈতিক দল, এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শক্তিশালী বিরোধীদলের অনুপস্থিতির কথার পরিপ্রেক্ষিতে মির্জা ফখরুলের বক্তব্যের মধ্য দিয়েই সেটাই প্রতীয়মান হয় যে বিএনপি আসলেই বর্তমানে শক্তিহীনতায় আছে।

সেতুমন্ত্রী বলেন, সংসদীয় গণতন্ত্রের রীতি অনুযায়ী বিরোধী দলের শক্তিমত্তা প্রতিষ্ঠিত করার স্থান হলো জাতীয় সংসদ। সেজন্য কোন রাজনৈতিক দল শক্তিশালী বিরোধী দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার লক্ষ্যে জাতীয় সংসদে প্রয়োজনীয় সংখ্যক আসন প্রাপ্তি নিশ্চিত করা আবশ্যক, কিন্তু বিএনপির এখন আসন সংখ্যা কত? আর সেটা দিয়ে বিএনপি কতটুকু শক্তিশালী বিরোধী দল হতে পেরেছে তা এখন জাতির সামনে পরিস্কার।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com