• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বৈষম্যবিরোধীছাত্র আন্দোলনে নিহত শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হোক : এনডিপি

প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪ ৯:২৯
আপডেট: বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪ ৯:২৯

97485 1

বৈষম্যবিরোধীছাত্র আন্দোলনে নিহত শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হোক : এনডিপি

সিনিয়র করেসপন্ডেন্ট
আজ ২৫ জুলাই,২০২৪ এক বিবৃতিতে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি – এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা ও মহাসচিব মো: মঞ্জুর হোসেন ঈসা বলেন, সারাদেশে চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ, বিজিবি এবং সন্ত্রীসীদের হামলায় ঠিক কত সংখ্যক মানুষ শহীদ হয়েছেন তার কোনো পূর্নাঙ্গ তালিকা করা হচ্ছে না৷ দেশব্যাপী এখনো মোবাইল ইন্টারনেট সচল নয়, চলমান পরিস্থিতিতে দেশের মিডিয়া জনগণের আস্থা হারিয়েছে, তাদের প্রকাশিত সংবাদ দেশের চলমান পরিস্থিতি তুলে ধরতে ব্যর্থ হয়েছে।
ব্যবসায়িক ক্ষতি ও রাষ্ট্রীয় সম্পদের যে ক্ষতিসাধন হয়েছে তা কাম্য নয় এবং এর সঠিক তদন্ত চেয়েছে এনডিপি। তবে নেতৃবৃন্দ মনে করেন, শহীদের প্রকৃত তালিকা প্রকাশ করা এখন রাষ্ট্রের মুখ্য দায়িত্ব, এর দায় রাষ্ট্র এড়িয়ে যেতে পারে না। এবং পুরা ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি – এনডিপি।
এছাড়াও চলমান আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে বিভিন্ন রাজনৈতিক দলকে মিথ্যা মামলা, গণগ্রেফতার না চালিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সমাধান হোক।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com