• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সাজানো নির্বাচন রাজনৈতিক সংকটকে তীব্র করবে

প্রকাশ: মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩ ৮:৪৮
আপডেট: মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩ ৮:৪৮

97778589

সাজানো নির্বাচন রাজনৈতিক সংকটকে তীব্র করবে

নিউজ ডেস্ক
বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা, জাতীয় মুক্তি কাউন্সিল ও জাতীয় গণফ্রন্টের এক যৌথ সভায় বলা হয়, বর্তমান আওয়ামী লীগের দলীয় সরকারের অধীনে ‘একতরফা প্রহসনের নির্বাচন’ অনুষ্ঠিত হলে চলমান স্বৈরাচারী ফ্যাসিবাদী দুঃশাসন আরও দীর্ঘায়িত হবে। জনজীবনের সংকট বাড়বে। জনগণ গণতান্ত্রিক অধিকারহীন পরিস্থিতির শিকার হবে।

সভায় ‘একতরফা নির্বাচন’ বাতিল করা এবং নির্বাচন বর্জন ও রুখে দাঁড়ানোর জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়।

আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- জাতীয় গণফ্রন্টের কেন্দ্রীয় সমন্বয়ক টিপু বিশ্বাস, সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)’র সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাসদ (মার্কসবাদী)’র সমন্বয়ক মাসুদ রানা, জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির শহীদুল ইসলাম সবুজ, জাতীয় গণফ্রন্টের কামরুজ্জামান ফিরোজ, ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার সমন্বয়ক ও নয়াগণতান্ত্রিক গণমোর্চার সভাপতি জাফর হোসেন, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্তী, গণমুক্তি ইউনিয়নের সমন্বয়ক নাসির উদ্দিন আহমেদ নাসু, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের সভাপতি মাসুদ খান, বাসদ (মাহবুব)’র মাহিনউদ্দিন চৌধুরী লিটন, সাম্যবাদী আন্দোলনের মঞ্জুর আলম মিঠু প্রমুখ নেতারা।

সভায়, সভা-সমাবেশের অধিকার হরণ, শহর ও গ্রামে বিরোধীদলের রাজনৈতিক কর্মীদের গণগ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়ে এর বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com