• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ডেঙ্গুতে প্রাণ গেল আরও এক নারী চিকিৎসকের

প্রকাশ: শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩ ৫:২১
আপডেট: শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩ ৫:২১

Capture 38

ডেঙ্গুতে প্রাণ গেল আরও এক নারী চিকিৎসকের

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আরও এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। ওই চিকিৎসকের নাম শরিফা বিনতে আজিজ (২৭)। শরিফার গ্রামের বাড়ি দোহারের জয়পাড়ায়।  

শুক্রবার ভোর ৫টার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে তাকে আইসিইউতে নেওয়া হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকার দোহার থেকে আসা শরিফা বিনতে আজিজ নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক সংবাদমাধ্যমকে জানান, ডা. শরিফা রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। বর্তমানে তিনি ইন্টার্ন করছিলেন।

এর আগে, গত ৭ আগস্ট সোমবার রাতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আলমিনা দেওয়ান মিশু নামে এক নারী চিকিৎসকের মৃত্যু হয়। ওইদিন দিবাগত রাত সোয়া ১টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মারা যান।  গত মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তার মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com