• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পুলিশের সঙ্গে সংঘর্ষ : ফখরুল-আব্বাসের বিরুদ্ধে প্রতিবেদন পেছাল

প্রকাশ: সোমবার, ১০ জুলাই, ২০২৩ ৪:৫৮
আপডেট: সোমবার, ১০ জুলাই, ২০২৩ ৪:৫৮

9666585 3 1

পুলিশের সঙ্গে সংঘর্ষ : ফখরুল-আব্বাসের বিরুদ্ধে প্রতিবেদন পেছাল

নিউজ ডেস্ক

রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ও আব্বাসসহ ৪৭৩ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল পিছিয়ে আগামী ২৯ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।

সোমবার (১০ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত এ দিন ধার্য করেন।

এদিন এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। তবে মামলার তদন্ত সংস্থা ডিবি পুলিশ তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি। এজন্য আদালত নতুন এ দিন ধার্য করেন।

গত বছরের ৭ ডিসেম্বর বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় পল্টন থানার উপপরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে মামলা করেন। মামলায় ৪৭৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত দেড় থেকে দুই হাজার বিএনপির নেতাকর্মীকে আসামি করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com