• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সাংবাদিক দম্পতি শাকিল-রুপা ফের ৫ দিনের রিমান্ডে

প্রকাশ: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ৩:৫০
আপডেট: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ৩:৫০

960002 8

সাংবাদিক দম্পতি শাকিল-রুপা ফের ৫ দিনের রিমান্ডে

জনতার আওয়াজ ডেস্ক
ছাত্র-আন্দোলন চলাকালে মিরপুর থানাধীন গোল চত্বর এলাকায় গুলিতে সংঘটিত হত্যা মামলায় সাংবাদিক দম্পতি ফারজানা রুপা ও শাকিল আহমেদকে ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালত রিমান্ডের এ আদেশ দেন।

এদিন তাদেরকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন সিআইডির পরিদর্শক ইন্সপেক্টর নাসির উদ্দিন সরকার। রাষ্ট্রপক্ষে কৌঁসুলি ওমর ফারুক ফারুকী রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন। এসময় আসামিপক্ষের কোনো আইনজীবী ছিলেন না। পরে বিচারক আদেশ দেন।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ৫ আগস্ট মিরপুর গোল চত্বর এলাকায় গুলিতে নিহত হন আনোয়ার হোসেন পাটোয়ারী। এ ঘটনায় তার বাবা আল আমিন পাটোয়ারী মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন।

ফারজানা রূপা বেসরকারি টেলিভিশন স্টেশন একাত্তর টেলিভিশনের সাবেক প্রিন্সিপাল করেসপনডেন্ট। আর শাকিল একই টেলিভিশনের সাবেক হেড অব নিউজ।

স্বৈরাচার সরকার পতনের পর দেশ ছাড়ার চেষ্টাকালে ২১ অগাস্ট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরে আদাবর থানার এক হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুই দফা রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com