• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ইউরোপে শ্রম বাজার চালু করতে সরকার কাজ শুরু করছে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬ ১২:৪৩
আপডেট: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬ ১২:৪৩

965903

ইউরোপে শ্রম বাজার চালু করতে সরকার কাজ শুরু করছে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
ছবি প্রতিনিধি
মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলমান থাকায় ইউরোপসহ বিভিন্ন দেশে-বাংলাদেশি শ্রমিকদের কর্মসংস্থান ও শ্রম বাজার চালু করতে সরকার ইতোমধ্যে কাজ শুরু করছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

যুদ্ধ পরিস্থিতির কারণে প্রবাসী শ্রমিকরা দেশে ফিরে এলে সরকার তাদের কল্যাণে কর্মসংস্থান কিংবা ক্ষতিপূরণের ব্যবস্থা করবে বলেও জানান তিনি।

বুধবার(১১ মার্চ) সন্ধ্যায় নারায়ণগঞ্জের শিল্পকলা একাডেমিতে গণঅধিকার পরিষদ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে যে সংকট দেখা দিয়েছে তার পূরণে ইউরোপ, জার্মানি, জাপান, কুরিয়াসহ বিভিন্ন দেশে বাংলাদেশি শ্রমিকদের জন্য শ্রম বাজার চালু ও কর্মসংস্থান সৃষ্টি করা হবে।

ইরান- ইসরাইল যুদ্ধের প্রভাব বাংলাদেশে জ্বালানি খাতে রয়েছে জানিয়ে সরকার এই চ্যালেঞ্জ মোকাবিলা করে জনগণের প্রত্যাশা পূরণ করবে বলেও জানান প্রতিমন্ত্রী।

এই সরকার কারো প্রতিপক্ষ নয় জানিয়ে নুরুল হক বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে এক সঙ্গে থাকা রাজনৈতিক দলগুলোর বিভাজন সৃষ্টি না করাই উত্তম। এদেশে সংঘাত- সহিংসতার রাজনৈতিক আর ফিরতে দেওয়া হবে না বলেও জানান প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী।

গণঅধিকার পরিষদের নারায়ণগঞ্জ শাখার সভাপতি নাহিদ হোসেনের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, জেলা বিএনপি সভাপতি মামুন মাহমুদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com