• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

এবার সেই সাদিক এগ্রোতে অভিযান

প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪ ২:০৯
আপডেট: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪ ২:০৯

9666639

এবার সেই সাদিক এগ্রোতে অভিযান

জনতার আওয়াজ ডেস্ক

রাজধানীর মোহাম্মদপুর রামচন্দ্রপুর খাল দখল করে অবৈধভাবে নির্মিত সাদিক এগ্রোর স্থাপনা উচ্ছেদ করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

বৃহস্পতিবার (২৭ জুন) সকালে এই অভিযান পরিচালনা করার কথা রয়েছে।

বুধবার (২৬ জুন) নগর ভবনের এ সংক্রান্ত এক চিঠি থেকে এই তথ্য জানানো হয়েছে। চিঠিতে জানানো হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন মোহাম্মদপুরস্থ বেড়িবাঁধ সংলগ্ন আশপাশের অবৈধ স্থাপনাসহ খাল ও সড়কের ভূমিতে সাদিক এগ্রো লিমিটেড কর্তৃক অবৈধভাবে নির্মিত স্থাপনা/দখল উচ্ছেদ করা হবে।

অভিযানের নেতৃত্ব দেবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. মোতাকাব্বির আহমেদ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান।

এর আগে এক কোটি টাকা মূল্যের গরু ও ১৫ লাখ টাকায় ছাগল বিক্রি করে সমালোচিত হয় সাদিক এগ্রো। দেশের সবচেয়ে বড় এই এগ্রো ফার্মের মালিক মো. ইমরান হোসেন ব্যক্তি ক্ষমতা বলে সরকারি জায়গা দখলের নজির নিয়োমিত।

নগরির মোহাম্মদপুরের সাত সমজিদ হাউজিং ১ নম্বর সড়কে খালের জায়গা, নবীনগর হাউজিং ৭ নম্বর রোডে পানি উন্নয়ন বোর্ডের জায়গা এবং নবীনগর ১৬ নম্বর সড়কে খালের জায়গা দখল করে স্থাপনা গড়েছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com