বাগেরহাট প্রতিনিধি
ছবিঃ প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জ হাসপাতাল আকস্মিক পরিদর্শনে এসে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের কোনো মানুষ যেন বিনা চিকিৎসায় মারা না যায় সে লক্ষ্যে সরকার কাজ করছে।
শনিবার (২৫ জুলাই) সকাল ১১টায় বাগেরহাটের মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনে এসে স্বাস্থ্য মন্ত্রী এসব কথা বলেন।
স্বাস্থ্য মন্ত্রী আরও বলেন, আমরা চাইনা দেশের কোন মানুষ বিনা চিকিৎসায় মারা না যাক। আমাদের যা কিছু আছে তাই দিয়ে গরীব মানুষের সেবা করতে চাই। যে কারণে ৫০ শয্যায় হাসপাতালকে ১০১ শয্যায় রুপান্তিত করতে হবে।
তিনি এ সময় হাসপাতালে রোগীদের সেবার গুনগত মান হাসপালের মেয়াদোত্তীর্ণ ওষুধ, নানাবিধ অনিয়ম, খাবার মান, চিকিৎসক সংকট নিয়ে খোঁজ খবর নেন। তিনি দীর্ঘ আড়াই ঘন্টা হাসপাতালের বিভিন্ন দপ্তর ঘুরে দেখেন।
এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, বাগেরহাট জেলা পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকারদার, উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি, বিএনপি নেতা সোমনাথ দে সহ স্থানীয় পর্যায়ে বিভিন্ন নেতারা।
পরে মন্ত্রী হাসপাতাল সংলগ্ন একটি ক্লিনিক পরিদর্শন করে কিছু অসংগতি পান।













