• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জিয়া পরিবারের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশ: শনিবার, ৩০ মে, ২০২৬ ১১:২৮
আপডেট: শনিবার, ৩০ মে, ২০২৬ ১১:২৮

JA8

জিয়া পরিবারের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, জিয়া পরিবারের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। যারা দেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও সার্বভৌমত্বের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তাদের ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শনিবার (৩০ মে) বিকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদরের গার্লস স্কুল মাঠে, উপজেলা বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জিয়া পরিবারকে ঘিরে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এখনো থেমে নেই। ১৯৭১ সালের পরাজিত শক্তি নানা কৌশলে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। তারা দেশ ও গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। এসব অপতৎপরতা মোকাবিলায় দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে।

তিনি আরও বলেন, ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হলে তৃণমূল পর্যায় থেকে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। বিএনপিকে আরও ঐক্যবদ্ধ ও সংগঠিত করে জনগণের পাশে দাঁড়াতে হবে।

নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com