• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দেশের সব মহৎ অর্জন আ’লীগের মাধ্যমেই অর্জিত হয়েছে: কাদের

প্রকাশ: বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪ ১:৩৯
আপডেট: বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪ ১:৩৯

960001 7

দেশের সব মহৎ অর্জন আ’লীগের মাধ্যমেই অর্জিত হয়েছে: কাদের

জনতার আওয়াজ ডেস্ক

গৌরবোজ্জ্বল ইতিহাস পেরিয়ে এসেছে এ দল৷ সব বাধা-বিঘ্ন উপেক্ষা করেই প্রতিষ্ঠা করেছে গণ মানুষের অধিকার। দেশের যা কিছু মহৎ অর্জন, তা কেবল আওয়ামী লীগের মাধ্যমেই অর্জিত হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (২০ জুন) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের যৌথ সভায় এ কথা বলেন তিনি।

সিলেটে ভয়াবহ বন্যার কথা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, দুর্ভোগে পড়েছেন সেখানকার সাধারণ মানুষ৷ পানিবন্দি মানুষের নিয়মিত খোঁজ-খবর নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ আর সিলেটের জনপ্রতিনিধি ও নেতাকর্মীদের মানুষের পাশে দাঁড়াতে আহ্বান জানানো হয়েছে দলের উচ্চপর্যায় থেকে৷

এ সময় দলের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী (প্লাটিনাম জুবিলি) উপলক্ষে নানা কর্মসূচি ঘোষণা করেন ওবায়দুল কাদের।

তিনি আরও বলেন, দিনটি উপলক্ষে ‌র‍্যালি করবে আওয়ামী লীগ৷ দেশব্যাপী তৃণমূল পর্যায় পর্যন্ত উদযাপন করা হবে বিশেষ এ প্লাটিনাম জয়ন্তী৷ শুক্রবার (২১ জুন) দুপুর ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে প্রতিষ্ঠা বার্ষিকীর র‍্যালি শুরু হবে, যা ৩২ নম্বরে গিয়ে শেষ হবে৷ ২২ জুন রবীন্দ্র সরোবরে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। রবিবার (২৩ জুন) সকাল ৭টায় ধানমন্ডির ৩২ নম্বর সড়কে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন দলীয় সভাপতি শেখ হাসিনা। এরপর কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। সোহরাওয়ার্দী উদ্যানে দলের প্রতিষ্ঠা বার্ষিকী’র সমাবেশ হবে দুপুর আড়াই টায়৷ এদিনটি উপলক্ষে সারা দেশে গাছ লাগানোর জন্য ‘সবুজ ধরিত্রী’ অভিযান পরিচালনা করা হবে দলীয়ভাবে৷ সোমবার ২৪ জুন সন্ধ্যায় হাতিরঝিলে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে৷ আয়োজন আছে রোজ গার্ডেনেও৷ আবার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২৮ জুন হবে সাইকেল র‍্যালি৷


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com