• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পাঁচ আসনের উপনির্বাচনে থাকছে না সিসি ক্যামেরা: ইসি রাশেদা

প্রকাশ: মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০২৩ ৩:৫৯
আপডেট: মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০২৩ ৩:৫৯

9604 7

পাঁচ আসনের উপনির্বাচনে থাকছে না সিসি ক্যামেরা: ইসি রাশেদা

নিউজ ডেস্ক

বরাদ্দ না থাকায় বিএনপি সংসদ সদস্যদের পদত্যাগে শূন্য হওয়া ৫টি আসনের উপনির্বাচনে সিসিটিভি ক্যামেরা থাকছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। মঙ্গলবার বেলা ১২ টার দিকে বগুড়া-৪ এবং বগুড়া-৬ উপনির্বাচনের প্রিসাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘উপনির্বাচনে বাজেট কম থাকায় এই ৫টি আসনের কোনোটাতেই থাকবে না সিসিটিভি ক্যামেরা।’

তিনি জানান, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখার জন্য সব কিছু করবে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, আগামী ১ ফেব্রুয়ারি পাঁচ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আসনগুলো হচ্ছে-ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪, বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২ ও ব্রাহ্মণবাড়িয়া-২।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com