• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রধান উপদেষ্টার সঙ্গে ‘সাইফার কোর’র উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত

প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬ ২:৫৫
আপডেট: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬ ২:৫৫

9603 1

প্রধান উপদেষ্টার সঙ্গে ‘সাইফার কোর’র উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা ও ভবিষ্যৎ তথ্য অবকাঠামো আরো সুদৃঢ় করার লক্ষ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস-এর সঙ্গে জাপানভিত্তিক তথ্য-নিরাপত্তা প্রতিষ্ঠান সাইফার কোর লিমিটেড (Cipher Core Co. Ltd.)-এর একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে নেতৃত্ব দেন জাপানের পুরস্কারপ্রাপ্ত তথ্য-নিরাপত্তা বিজ্ঞানী ও এমআইটি-ভিত্তিক গবেষক প্রফেসর তাকাতোশি নাকামুরা, যিনি কমপ্লিট সাইফার কোর লিমিটেড-এর উদ্ভাবক। আলোচনায় জাতীয় তথ্য-নিরাপত্তা কাঠামো জোরদারকরণ, সরকারি ডিজিটাল সিস্টেমের সুরক্ষা এবং কোয়ান্টাম-প্রতিরোধী প্রযুক্তির গুরুত্ব তুলে ধরা হয়।

এ ছাড়া কমিউনিটি পর্যায়ে ডিজিটাল ক্যাশ ব্যবস্থার সম্ভাবনা, মানবসম্পদ উন্নয়ন, বাংলাদেশ-জাপান দক্ষ জনশক্তি সহযোগিতা এবং চামড়া শিল্পে ক্রমবর্ধমান প্রযুক্তিনির্ভর সম্ভাবনা নিয়েও মতবিনিময় হয়।

উভয়পক্ষ একটি নিরাপদ, প্রযুক্তিনির্ভর ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল ভবিষ্যৎ গড়ে তোলার বিষয়ে পারস্পরিক আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন জাপানে বাংলাদেশের মাননীয় রাষ্ট্রদূত দাউদ আলী, জাপানের সাবেক অর্থ প্রতিমন্ত্রী মোতোইউকি ওদাচি, সাইফার কোর লিমিটেড-এর চেয়ারম্যান আপেল মাহমুদ এবং ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মাহী ইসলাম। এই প্রতিনিধিদলটি ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ডিজিটাল ফাইন্যান্সিং ও আর্থিক তথ্য-নিরাপত্তা নিয়ে ধারাবাহিক আলোচনা করেছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com