• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বর্জ্য অপসারণে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ ৫:৫৯
আপডেট: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ ৫:৫৯

960001 1

বর্জ্য অপসারণে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের নির্দেশ প্রধানমন্ত্রীর

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
বর্জ্য অপসারণে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে বর্জ্য অপসারণে যেসব যন্ত্রপাতি দরকার তা আমদানি না করে দেশে বুয়েটের সহযোগিতায় করা যায় কি না সেই পরামর্শ দেওয়া হয়েছে বিশেষজ্ঞদের।

মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবহন সংক্রান্ত এক বৈঠকে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বৈঠকে বুয়েটের বিশেষজ্ঞরা এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও ঢাকা উত্তর সিটি করপোরেশনএর প্রশাসকরা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম জানান, বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত কর্মীদের জন্য এবার প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে ঈদ বোনাস দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, বর্জ্য অপসারণে প্রয়োজনীয় যন্ত্রপাতি বিদেশ থেকে না এনে দেশেই বুয়েটের সহযোগিতায় তৈরি করা যায় কি না, সে বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা ও পরামর্শ দিয়েছেন।

তিনি উল্লেখ করেন, সিটি করপোরেশনের জন্য এখনো থোক বরাদ্দ পাওয়া যায়নি। তবে রাজস্ব আয় বাড়ানোর জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

অন্যদিকে ঢাকা উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, রাস্তা-ঘাট উন্নয়ন ও বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ চালিয়ে যাওয়া হবে। মশা নিয়ন্ত্রণে ইতোমধ্যে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। তিনি বলেন, শুধু ওষুধ প্রয়োগে মশা নিয়ন্ত্রণ সম্ভব নয়, এজন্য খাল পরিষ্কারের কাজও চলছে। আসন্ন বর্ষার আগেই মশার উপদ্রব অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বৈঠকে উপস্থিত বুয়েটের যন্ত্র প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. এহসান বলেন, বর্জ্য ব্যবস্থাপনায় অটোমেশন ও পরিবহন ব্যবস্থার উন্নয়নে ইলেকট্রনিক থ্রি-হুইলার ব্যবহারে গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি জানান, এ ধরনের পরিবহন যন্ত্র বিদেশ থেকে আমদানি না করে দেশেই উৎপাদনের বিষয়ে প্রধানমন্ত্রী জোর দিয়েছেন।।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com