• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাষ্ট্রীয় সফরে গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ ৪:৪০
আপডেট: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ ৪:৪০

966633260

রাষ্ট্রীয় সফরে গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত

শান্তি ও নিরাপত্তা বিষয়ক আন্তর্জাতিক ফোরামে অংশ নিতে চার দিনের রাষ্ট্রীয় সফরে পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালে গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। প্রতিমন্ত্রী হওয়ার পর এ‌টি তার প্রথম বি‌দেশ সফর।

শনিবার (১৮ এপ্রিল) সকালে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভূঁইয়া জানান, তিনি ১৯ থেকে ২২ এপ্রিল পর্যন্ত সেনেগালের রাজধানী ডাকারে অনুষ্ঠিতব্য ‘ডাকার ইন্টারন্যাশনাল ফোরাম অন পিস অ্যান্ড সিকিউরিটি’তে অংশ নেবেন।

জানা যায়, ফোরামে বৈশ্বিক ও আঞ্চলিক শান্তি, নিরাপত্তা এবং সমসাময়িক চ্যালেঞ্জ নিয়ে বিভিন্ন দেশের প্রতিনিধিরা আলোচনা করবেন।

ফোরাম শেষে আগামী ২৪ এপ্রিল পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে ব‌লেও জানান তিনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com