• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সাবেক মন্ত্রী ও আ’লীগ নেতা শাজাহান খান গ্রেফতার

প্রকাশ: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪ ২:২৭
আপডেট: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪ ২:২৭

96669696

সাবেক মন্ত্রী ও আ’লীগ নেতা শাজাহান খান গ্রেফতার

জনতার আওয়াজ ডেস্ক
রাজধানীর ধানমন্ডিতে গভীর রাতে অভিযান চালিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খানকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) মধ্যরাতে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে, সেটি জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক।

শাজাহান খান মাদারীপুর-২ আসন থেকে টানা অষ্টমবার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৬ সালে প্রথমবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাদারীপুর-২ আসন থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন তিনি। একই আসন থেকে পরে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪, ২০১৮ ও সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।

গেল ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করেন শেখ হাসিনা। এরপর রাষ্ট্রপতি সংসদ ভেঙ্গে দেন। সে সময় থেকেই গা ঢাকা দিয়ে আছেন অনেক হেভিওয়েট মন্ত্রী ও এমপি। শাজাহান খানও ছিলেন সেই তালিকায়।

২০০৯ সাল থেকে তাকে নৌ-পরিবহন মন্ত্রীর দায়িত্ব দেয় আওয়ামী লীগ সরকার। নৌ-পরিবহন মন্ত্রী থাকাকালীন তার বিরুদ্ধে নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ওঠে।
বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com