• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

৪১তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১৩ হাজার

প্রকাশ: বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২ ৪:২৬
আপডেট: বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২ ৪:২৬

966600254

৪১তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১৩ হাজার

৪১তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। এতে ১৩ হাজার জন উত্তীর্ণ হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পিএসসি বিশেষ সভা শেষে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাসের সই করা এক বিজ্ঞপ্তিতে ফলাফল প্রকাশ করা হয়।

২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্মকমিশন। এতে বিভিন্ন পদে ২ হাজার ১৩৫ জন কর্মকর্তা নিয়োগ দেওয়ার কথা জানানো হয়।

৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষা ক্যাডারে ৯১৫ জন ও প্রশাসনে ৩২৩ জন নিয়োগ দেওয়া হবে। এছাড়া পুলিশে ১০০ জন, বিসিএস স্বাস্থ্যে সহকারী সার্জন ১১০ জন ও সহকারী ডেন্টাল সার্জন ৩০ জন নেওয়া হবে। বিসিএস পররাষ্ট্রে ২৫ জন, আনসারে ২৩ জন, অর্থ মন্ত্রণালয়ে সহকারী মহা হিসাবরক্ষক (নিরীক্ষা ও হিসাব) ২৫ জন, সহকারী কর কমিশনার (কর) ৬০ জন, সহকারী কমিশনার (শুল্ক ও আবগারি) ২৩ জন ও সহকারী নিবন্ধক হিসেবে ৮ জন নেওয়া হবে।

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে পরিসংখ্যান কর্মকর্তা ১২ জন, রেলপথ মন্ত্রণালয়ে সহকারী যন্ত্র প্রকৌশলী ৪ জন, সহকারী ট্রাফিক সুপারিনটেনডেন্ট ১ জন, সহকারী সরঞ্জাম নিয়ন্ত্রক একজন, সহকারী প্রকৌশলী (সিভিল) ২০ জন, সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) হিসেবে ৩ জনকে নেওয়া হবে।

তথ্য মন্ত্রণালয়ে সহকারী পরিচালক বা তথ্য কর্মকর্তা বা গবেষণা কর্মকর্তা ২২ জন, সহকারী পরিচালক (অনুষ্ঠান) ১১ জন, সহকারী বার্তা নিয়ন্ত্রক ৫ জন, সহকারী বেতার প্রকৌশলী ৯ জন, স্থানীয় সরকার বিভাগে বিসিএস জনস্বাস্থ্য প্রকৌশলে সহকারী প্রকৌশলী ৩৬ জন, সহকারী বন সংরক্ষক ২০ জন নেওয়া হবে।

এছাড়া সহকারী পোস্টমাস্টার জেনারেল পদে ২ জন, বিসিএস মৎস্যে ১৫ জন, পশুসম্পদে ৭৬ জন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ১৮৩ জন ও বৈজ্ঞানিক কর্মকর্তা ৬ জন, বিসিএস বাণিজ্যে সহকারী নিয়ন্ত্রক ৪ জন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ৪ জন, বিসিএস খাদ্যে সহকারী খাদ্য নিয়ন্ত্রক ৬ জন ও সহকারী রক্ষণ প্রকৌশলী ২ জন, বিসিএস গণপূর্তে সহকারী প্রকৌশলী (সিভিল) ৩৬ জন ও সহকারী প্রকৌশলী (ই/এম) হিসেবে ১৫ জন কর্মকর্তাকে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তি প্রকাশের পর চার লাখের বেশি প্রার্থী আবেদন করেন। ২০২১ সালের আগস্টের শুরুতে প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়। এতে ২১ হাজার ৫৬ জন লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হন।

উত্তীর্ণ প্রার্থীরা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে ২০২১ সালের ২৯ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত একযোগে লিখিত পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে ১৩ হাজার পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com