• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অন্তর্বর্তী সরকারের স্বল্প সময়ের সিদ্ধান্তগুলো যৌক্তিক : ফখরুল

প্রকাশ: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪ ১:৩৪
আপডেট: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪ ১:৩৪

9745896 6

অন্তর্বর্তী সরকারের স্বল্প সময়ের সিদ্ধান্তগুলো যৌক্তিক : ফখরুল

জনতার আওয়াজ ডেস্ক

অন্তর্বর্তীকালীন সরকার স্বল্প সময়ে যে সিদ্ধান্তগুলো নিচ্ছে তা যৌক্তিক ও সময়োপযোগী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের স্থায়ীরূপ ও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা প্রণয়ন করতে চায় বিএনপি। কাজেই নির্বাচন কমিশনসহ অন্যান্য প্রতিষ্ঠানে সংস্কারের পক্ষে বিএনপি।

শনিবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

এসময় বিএনপির নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজি অভিযোগের বিষয়ে মির্জা ফখরুল বলেন, ঘটনায় চেয়ে অপপ্রচার বেশি হচ্ছে।

এর আগে গত ১ সেপ্টেম্বর চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর যান তিনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com