• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

‘অভিমান ভাঙাতে’ মিত্র দগুলোর নেতাদের সঙ্গে নৈশভোজ করবেন তারেক রহমান

প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬ ৫:০৯
আপডেট: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬ ৫:০৯

965201

‘অভিমান ভাঙাতে’ মিত্র দগুলোর নেতাদের সঙ্গে নৈশভোজ করবেন তারেক রহমান

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
অবশেষে বিগত যুগপৎ আন্দোলনের শরীকদের অভিমান ভাঙানোর উদ্যোগ নিয়েছে ক্ষমতাসীন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সরকার গঠনের পাঁচ মাসের মাথায় আগামী ২০ জুলাই সন্ধ্যায় দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে নৈশভোজে অংশগ্রহণ করবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবনে এই আয়োজনে সমমনা দলগুলোর শীর্ষ নেতারা অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, নির্বাচনের পর নানা ব্যস্ততার জন্য প্রধানমন্ত্রী তাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বসতে পারেননি। তাই এই সময়ে মূলত তাদের সঙ্গে মতবিনিময় করবেন। এর মাধ্যমে মিত্রদের সঙ্গে ঐক্য আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন শায়রুল কবির খান।

তবে এই বিষয়ে শরিক দলের কয়েকজন নেতার সঙ্গে কথা বললে কেউ বলেন তারা বিষয়টি অবগত। আবার কেউ বলছেন তাদের জানা নেই।

জানতে চাইলে বিএনপির অন্যতম শরিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক বাংলা ট্রিবিউনকে জানান, বিষয়টি তার জানা নেই। তিনি এখনও বিএনপি বা প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে জানতে টেলিফোন বা আমন্ত্রণ পাননি।

তবে আরেক শরিক বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বাংলা ট্রিবিউনকে জানান, তিনি অনানুষ্ঠানিকভাবে জেনেছেন। কিন্তু আনুষ্ঠানিক আমন্ত্রণ এখনও পাননি।

জোটের এক নেতা জানান গত নির্বাচনে সংসদে আসন না পাওয়া দলগুলোর নেতাদের সঙ্গেই মূলত বসবেন প্রধানমন্ত্রী। হয়তো তাদের ভিন্নভাবে মূল্যায়নের উদ্যোগ নেবেন সরকারপ্রধান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com