• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আজ হচ্ছে না ছাত্রলীগের নতুন কমিটি

প্রকাশ: মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২ ৩:৪৪
আপডেট: মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২ ৩:৪৪

96601 6

আজ হচ্ছে না ছাত্রলীগের নতুন কমিটি

আওয়ামী লীগের সম্মেলনের আগেই ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হবে জানিয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আজ ছাত্রলীগের নতুন কমিটি আজ ঘোষণা হবে না।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) ছাত্রলীগের ৩০তম সম্মেলনের প্রথম অধিবেশন শেষে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, ছাত্রলীগের আজকের প্রথম অধিবেশন এখানেই সমাপ্ত। ছাত্রলীগের দ্বিতীয় অধিবেশন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের পদপ্রত্যাশীরা সেখানে নাম প্রস্তাব করবেন। প্রস্তাবিত সেই তালিকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো হবে। সেখান থেকেই আগামী ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের সম্মেলনের আগেই চূড়ান্ত অনুমোদন দেবেন আমাদের সভানেত্রী।

বাংলাদেশ ছাত্রলীগের বর্তমান কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয়ের সভাপতিত্বে সম্মেলন সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com