• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আমরা খেলবো আপনারা দূর থেকে শান্তি শৃঙ্খলা রক্ষা করবেন : আলাল

প্রকাশ: শনিবার, ১ এপ্রিল, ২০২৩ ৭:১১
আপডেট: শনিবার, ১ এপ্রিল, ২০২৩ ৭:১১

96632587

আমরা খেলবো আপনারা দূর থেকে শান্তি শৃঙ্খলা রক্ষা করবেন : আলাল

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উদ্দেশ্য করে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, আজ যারা বাড়াবাড়ি করছেন, তারা ভবিষ্যতে সতর্ক থাকবেন।
তিনি বলেন, যারা খেলা হবে স্লোগানে হুমকি দেয়, তাদের খেলোয়াড় আপনারা হতে যাবেন না। আমরা খেলবো আপনারা দূর থেকে শান্তি শৃঙ্খলা রক্ষা করবেন।
শনিবার (১ এপ্রিল) বিকেলে সিদ্ধিরগঞ্জে নারায়ণগঞ্জ জেলা বিএনপির অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা ঢালাওভাবে দোষারোপ করি না। তবে আজ যারা বাড়াবাড়ি করছেন, তারা ভবিষ্যতে সতর্ক থাকবেন। আপনারা যেমন বিএনপি নেতাকর্মীদের তালিকা করছেন, কীভাবে গ্রেফতার করবেন, গুম করবেন। আপনাদের তালিকা যে হচ্ছে না তা কে বলবে আপনাদের।
আলাল বলেন, আপনারা দেখছেন কীভাবে কর্মসূচিতে মানুষের অংশগ্রহণ বাড়ছে। আপনারা বার্তা নিন। আপনারা পোশাক পড়ে বাংলাদেশের মানুষ থেকে বিচ্ছিন্ন না। আপনি বেতন রেশন পাচ্ছেন আপনার আত্মীয় স্বজনরা পাচ্ছে না। নিজেদের জেনে শুনে জনগণ থেকে বিচ্ছিন্ন করবেন না।
তিনি বলেন, ভিখারি যে সারাদিন ভিক্ষা করে সেও প্রধানমন্ত্রীর কাছে চাওয়ার অধিকার রাখে। তার কাছেও জবাবদিহি করতে হবে এ সরকারকে। নেতাকর্মীদের তুচ্ছ-তাচ্ছিল্য করে গায়ে হাত দিবেন না। এর পরিণতি ভালো হবে না। অনেক বড় বড় অফিসার ছিল। আজ তাদের খোঁজ কেউ নেয় না।
তিনি আরও বলেন, সরকারের একজন মন্ত্রী আছেন। তিনি বলেন, জিনিসপত্রের দাম নাকি অনেক কম। বিচারের দায়িত্ব মানুষের হাতে, জনগণের হাতে। আমরা জনগণকে পাশে চাই। যারা পাশে থাকতে না পারবেন দূর থেকে নীরব সমর্থন দিন।
বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, আপনারা কারও সঙ্গে বিবাদে জড়াবেন না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি আপনাদের সহযোগিতা করে তাদের ধন্যবাদ দিবেন। বাধা দিলে কী হবে তা আমি বলে গেছি।
এ সময় উপস্থিত ছিলেন, সাবেক এমপি জেলা বিএনপির আহ্বায়ক মুহাম্মদ গিয়াসউদ্দিন, বিএনপির নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান, যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, আড়াইহাজার পৌরসভা বিএনপির সভাপতি মোহাম্মদ উল্লাহ, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম, জেলা ছাত্রদলের সভাপতি হাসান ভূঁইয়া।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com