• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আ’লীগের নেতাকর্মীরা শেখ হাসিনার পলায়ন পত্র খোঁজে: আলাল

প্রকাশ: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪ ১১:৪৫
আপডেট: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪ ১১:৪৫

96589996

আ’লীগের নেতাকর্মীরা শেখ হাসিনার পলায়ন পত্র খোঁজে: আলাল

জনতার আওয়াজ ডেস্ক
আওয়ামী লীগের নেতা-কর্মীরা শেখ হাসিনার পলায়ন পত্র খোঁজে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

মঙ্গলবার (২২ অক্টোবর) মুগদায় খুনি সাবির হোসেনের ফাঁসির দাবিতে খুন ও গুম হওয়া পরিবারের আয়োজনে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

আলাল বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা যে আশায় বুক বেঁধে আছে; পদত্যাগ পত্র কোথায়, পলায়ন পত্র কোথায়। ১৭ বছর আমরা গুম-খুন-নির্যাতনের শিকার হয়েছি, সহ্য করেছি। একটুও দমে যায়নি।

তিনি বলেন, যে নেত্রী তার নেতা-কর্মীদের রেখে পালিয়ে যায় সেই নেত্রীকে বলবো বেগম খালেদা জিয়ার পায়ে সালাম করেন আর দেখেন কিভাবে শত জুলুম-নির্যাতন সহ্য করে নেতা-কর্মীদের পাশে সাহসের বাতি হয়ে থাকতে হয়।

যুবদলের সাবেক এই সভাপতি বলেন, যারা পদত্যাগ পত্র খোঁজেন। পদত্যাগ পত্র খুঁজে লাভ নাই। পদত্যাগ পত্র বঞ্চিত হয়ে গেছে। রাষ্ট্রপতি চপ্পু সাহেব প্রকাশ্যে বলেছেন শেখ হাসিনা আমার কাছে পদত্যাগ করেছে। এখন আবার তারা পলায়ন পত্র খোঁজে। পলায়ন পত্র তো পৃথিবীতে হয়না। যে জাতি তাকে (শেখ হাসিনাকে) তালাক দিয়েছে সেই তালাকপত্র খুঁজে পাবেন না। সেই তালাকপত্র খুঁজতে হলে দেশের ১৮ কোটি মানুষের ঘরে ঘরে যেতে হবে।

স্থানীয় নেতৃবৃন্দদের উদ্দেশ্যে তিনি বলেন, এই এলাকায় যারা খুন-গুম হয়েছে। তাদের পরিবারের প্রতি খোঁজ-খবর রাখুন। আন্তর্জাতিক মানবাধিকারে এ অভিযোগ দেন। আমি একজন আইনজীবী হিসেবে সেই মামলাগুলো মোকাবেলা করব। আন্তর্জাতিক মানবাধিকার ট্রাইব্যুনালে শত শত মানুষকে ফাঁসি দিয়েছে শেখ হাসিনা। সেই ট্রাইবুনাল এখনো জীবিত। সেখানে অভিযোগ দেন। থানার মামলা থানায় থাক।

এ সময় গুম-খুন হওয়া পরিবারের সদস্যরা সহ এলাকার সাধারণ জনগণে উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com