• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আ’লীগ ভারতের মদতে একতরফা নির্বাচন করে দেশকে ধ্বংসের দিকে নিচ্ছে: নুর

প্রকাশ: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩ ৫:৫১
আপডেট: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩ ৫:৫১

966969 2

আ’লীগ ভারতের মদতে একতরফা নির্বাচন করে দেশকে ধ্বংসের দিকে নিচ্ছে: নুর

নিউজ ডেস্ক
আওয়ামী লীগ ভারতের মদতে একতরফা নির্বাচন করে দেশকে ধ্বংসের দিকে নিচ্ছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। মঙ্গলবার বেলা পৌনে ১২টায় পুরানা পল্টন মোড়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচির পূর্বে সংক্ষিপ্ত পথসভায় তিনি এ মন্তব্য করেন। নুর বলেন, আমাদের পরিষ্কার কথা- আমরাও নির্বাচন চাই, ভোট দিতে চাই। তবে সে নির্বাচন হতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। যেভাবে ৯১, ৯৬, ২০০১ ও ২০০৮-এ নির্বাচন হয়েছে। আমাদের যে আন্দোলন চলছে তা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়, দেশ বাঁচাতে। এই আন্দোলনে সবাইকে শরিক হতে হবে। আওয়ামী লীগ ভারতের মদতে একতরফা নির্বাচন করে দেশকে ধ্বংসের দিকে নিচ্ছে। ভারত কখনো চায় না বাংলাদেশ এগিয়ে যাক। কারণ তাতে তাদের বিভিন্ন অঙ্গরাজ্যের প্রতিযোগিতা তৈরি হবে, চাপ বাড়বে।

তাই ভারত আওয়ামী লীগের মাধ্যমে বাংলাদেশকে একটি ব্যর্থ ও অকার্যকর রাষ্ট্র বানিয়ে রাখতে চায়।
ডাকসুর সাবেক এই ভিপি বলেন, আপনারা শুনেছেন মেহেরপুরের এক প্রার্থী বলেছেন, তিনি ভারতীর প্রার্থী, তিনি হারতে আসেন নাই। এতে কিছুটা হলেও স্পষ্ট যে এই নির্বাচনে ভারতের কতটা প্রভাব রয়েছে। গতকাল ডিএমপির কর্মকর্তারা কাউন্সিলদের সাথে মিটিং করেছে কিভাবে ভোটারদে কেন্দ্রে যায়। ভোটারদের ভোটকেন্দ্র আনা তো ডিএমপির কাজ না। গণমাধ্যমে এসেছে, ওয়ারী জোনের ডিবির ডিসি একটা ব্যবসায়ী তুলে নিয়ে নির্যাতন করে তার স্ত্রীকে তুলে নিয়ে সাড়ে ৩ কোটি টাকার চেক লিখিয়ে নিয়েছে। এভাবে কতিপয় অসৎ পুলিশ কর্মকর্তারা বিরোধী নেতা-কর্মী, ব্যবসায়ীদের মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে, রিমান্ডে নিয়ে টাকা আদায় করছে। টাকা না পেয়ে অত্যাচার-নির্যাতন করছে, নখ তুলে ফেলছে, বিদ্যুৎ শক দিচ্ছে। যা মানবাধিকারের চরম লঙ্ঘন। ভিন্নমতের রাজনীতির কারণে অনেককে গ্রেপ্তার করে রেললাইন কাটা, নাশকতার মামলায় ফাঁসিয়েছে। জনগণ এগুলো বুঝে। নূর বলেন, পুলিশ, ডিবি, আর্মি এগুলো জনগণের প্রতিষ্ঠান। জনগণ কেন তাদের বিরুদ্ধে দাঁড়াবে? পুলিশ, ডিবি, আর্মি, এনএসআই, ডিজিএফআইসহ সকলকে বলবো দেশ বাঁচাতে আপনারা জনগণের পাশে দাঁড়ান।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য শহিদুল ইসলাম ফাহিমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রাশেদ খান, উচ্চতর পরিষদের সদস্য শাকিল উজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, মাহফুজুর রহমান, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন, ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান, গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি নাজিম উদ্দিন প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com